Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মেসির জোড়া গোলে মিয়ামির জয়
    ক্রীড়াঙ্গন

    মেসির জোড়া গোলে মিয়ামির জয়

    ক্রীড়াঙ্গন ডেস্কBy ক্রীড়াঙ্গন ডেস্কApril 28, 2024No Comments2 Mins Read

    ক্রীড়াঙ্গন: মেজর লিগ সকারে দুর্দান্ত ফর্মে আছেন লিওনেল মেসি। লিগ ম্যাচে আজ রোববার মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। নিউ ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। আর্জেন্টাইন জাদুকরের দুর্দান্ত পারফর্ম্যান্সেই শুরুতে পিছিয়ে পড়লেও পরে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে মেসির দল।

    ঘরের মাঠে মিয়ামির বিপক্ষে এই ম্যাচে শুরুতেই এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ম্যাচের ৩৭ সেকেন্ডেই গোল করে দলকে এগিয়ে দেন তমাস শনকালায়। তবে শুরুতে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি তারা।

    শুরুতেই পিছিয়ে পড়ার পর মিয়ামিকে সমতায় ফেরান মেসি। ম্যাচের ৩২ মিনিটে রবার্ট টেইলরের বাড়িয়ে দেয়া বলে শট নিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন জাদুকর। তাঁর এই গোলেই সমতায় ফিরে মিয়ামি। প্রথমার্ধে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোলের দেখা পেয়েছে আর্জেন্টাইন জাদুকরের দল।

    ম্যাচের ৬৭ মিনিটে ম্যাচে প্রথম লিডের দেখা পায় মিয়ামি। সার্জিও বুসকেটসের চমৎকার এক পাস থেকে ফাকায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন মেসি। এরপর ৮৩ মিনিটে আরও একবার গোল করার দারুণ এক সুযোগ পেয়েছিলেন আলবিসেলেস্তে অধিনায়ক। কিন্তু মাতিয়াস রোহাসের বাড়িয়ে দেয়া বলে মেসি দুর্দান্ত এক শট নিলেও তা ফিরিয়ে দেন নিউ ইংল্যান্ডের গোলরক্ষক। তবে মেসির শট প্রতিহত করলেও বল বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফিরতি বল পেয়ে মিয়ামির হয়ে ব্যবধান ৩-১ করেন ক্রেমাস্কি।

    এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেসির নৈপুণ্যে আরও এক গোলের দেখা পায় মিয়ামি। আর্জেন্টাইন জাদুকর দারুণ এক পাসে বল বাড়িয়ে দেন লুইস সুয়ারেজকে। উরুগুইয়ান এই স্ট্রাইকার বল পেয়েই দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন। ফলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

    এই জয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে ওঠেছে মিয়ামি। একই সঙ্গে জোড়া গোলে এমএলএসের গোলদাতাদের তালিকায় শীর্ষে ওঠেছেন মেসি। ৭ ম্যাচে এবারে তিনি করেছেন ৯ গোল।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

    August 1, 2026

    আজ থেকে হাইভোলটেজ সেমির লড়াই

    July 14, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version