Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সাকিবকে ছাড়া প্রথম শিরোপা কলকাতার
    ক্রীড়াঙ্গন

    সাকিবকে ছাড়া প্রথম শিরোপা কলকাতার

    ক্রীড়া ডেস্কBy ক্রীড়া ডেস্কMay 27, 2024No Comments1 Min Read

    ২০১২ সালের পর ২০১৪- আইপিএলের এই দুটি আসরে শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। দু’বারই কেকেআরের শিরোপা সঙ্গী ছিলেন সাকিব আল হাসান। ৮ বছরের ব্যবধানে তৃতীয় শিরোপা জিতলো কলকাতা।

    সাকিবকে ছাড়া যা প্রথম শিরোপা শাহরুখ খানের দলের। আজ চেন্নাইয়ে আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো কলকাতা।

    এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে আগে বোলিংয়ে নেমে সানরাইজার্স হায়দরাবাদকে মাত্র ১১৩ রানে গুড়িয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ভেঙ্কটেশ আইয়ার ও রহমানুল্লাহ গুরবাজ ঝড়ে ৫৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় কলকাতা।

    ১১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কলকাতার শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় নাইট রাইডাররা। ২ বলে ৬ রান করে প্যাট কামিন্সের শিকার হন কলকাতার ক্যারিবিয়ান ওপেনার সুনিল নারিন। শুরুর ধাক্কা সামলে ৯১ রানের জুটি গড়েন রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার।

    গুরবাজ ৩২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৯ রানে আউট হলে ভাঙে এই জুটি। শেষে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সঙ্গে ১২ রানের অপরাজিত জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়েন ভেঙ্কটেশ। শ্রেয়াস ৬ রানে অপরাজিত থাকেন। ২৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫২ রানে অপরাজিত ছিলেন ভেঙ্কটেশ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

    August 1, 2026

    আজ থেকে হাইভোলটেজ সেমির লড়াই

    July 14, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version