Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৫৮৩ কোটি টাকায় এলএনজি কিনবে সরকার
    ইকোবিজ

    ৫৮৩ কোটি টাকায় এলএনজি কিনবে সরকার

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকJuly 11, 2024No Comments1 Min Read

    দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সুইজারল্যান্ডের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব পাস হয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৫৮৩ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৫২৮ টাকা। এর আগে গত ৩ জুলাই ৬০৯ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৮৯৭ টাকা দিয়ে এক কার্গো এলএনজি আমদানি ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

    বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

    মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর আওতায় ‘মাস্টার সেল অ্যান্ড পারসেজ এগ্রিমেন্ট’ স্বাক্ষরকারী প্রতিষ্ঠানসমূহের মধ্য হতে কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট হতে এক কার্গো এলএনজি আমদানির ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

    তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই এলএনজির ক্রয়মূল্য ৫৮৩ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৫২৮ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। এর একক মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৫৮ মার্কিন ডলার। যা পূর্বে ছিল ১৩ দশমিক ৫৫৮ মার্কিন ডলার। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড সুইজারল্যান্ড।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রূপায়ণ তাজ ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ

    September 28, 2026

    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

    July 26, 2026

    সূচকের ঊর্ধ্বগতিতে ইতিবাচক শুরু দেশের শেয়ারবাজার

    July 13, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version