Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৬৩০
    Lead

    সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৬৩০

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকJuly 24, 2024No Comments2 Mins Read

    কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেফতারে রাজধানীসহ সারাদেশে চলছে সাঁড়াশি অভিযান। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত এক হাজার ৬৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে রাজধানীতেই গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৬০১ জনকে। গ্রেফতারদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। গ্রেফতার এক হাজার ৬৩০ জনের মধ্যে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছেন ১২৬ জন।

    পুলিশ সূত্র বলেছে, সহিংসতা ও নাশকতার ঘটনায় রাজধানীতে ১২ জুলাই থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১২ দিনে মামলা হয়েছে ১৩৩টি। এসব মামলায় এ পর্যন্ত ১ হাজার ৬৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গত কয়েকদিনেই গ্রেফতার করা হয়েছে এক হাজার ১১৭ জনকে।

    বুধবার (২৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জাগো নিউজকে জানান, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৬০১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন থানায় গত দুদিনে করা ৩৮টি মামলায় তাদের গ্রেফতার করা হয়।

    পুলিশ সদরদপ্তরের একটি সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহের সহিংসতায় সারাদেশে নিহত পুলিশ সদস্যের সংখ্যা তিনজন, আহতের সংখ্যা ১ হাজার ১১৭ জন। ঢাকাসহ সারাদেশে পুলিশের ২৮১টি যানবাহন ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময়ে পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ি মিলিয়ে ২৫৩টি স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে।

    গতকাল মঙ্গলবার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, নাশকতাকারীরা বাংলাদেশের যে প্রান্তেই থাকুক, তাদের খুঁজে খুঁজে গ্রেফতার করা হবে।

    এদিকে, বিটিভি ভবন, মেট্রোরেলসহ রাজধানীর রামপুরা, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মিরপুর ও বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস।

    র‍্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশীদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিপক্ষ হয়নি। ছাত্রদের যারা আন্দোলন করছিল, সেখানে কোনো সহিংসতা ছিল না। ছাত্ররা আমাদের প্রতিপক্ষ না, সাধারণ মানুষও আমাদের প্রতিপক্ষ না।

    তিনি বলেন, যারা আমাদের টার্গেট করেছে, তারা আমাদের প্রতিপক্ষ। তারাই হচ্ছে সেই স্বাধীনতাবিরোধী শক্তি, যারা এদেশের স্বাধীনতা মানতে চায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা

    November 28, 2026

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version