Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আজ কোন জেলায় কতক্ষণ কারফিউ শিথিল
    Lead

    আজ কোন জেলায় কতক্ষণ কারফিউ শিথিল

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJuly 25, 2024No Comments3 Mins Read

    নির্বাহী আদেশে টানা তিনদিনের সাধারণ ছুটির পর সীমিত পরিসরে খুলেছে অফিস। বুধবার (২৪ জুলাই) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলে সরকারি, বেসরকারি এবং সায়ত্ত্বশাসিত অফিস। এদিন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল করা হয়। অর্থাৎ দিনের বেলায় এই জেলাগুলোতে সাত ঘণ্টা কারফিউ শিথিল ছিল। এছাড়া অন্যান্য জেলায় কারফিউ শিথিলের সময় জেলা প্রশাসকরা নির্ধারণ করেন।

    একইভাবে বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকাসহ পার্শ্ববর্তী তিন জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এছাড়া অন্যান্য জেলায় কারফিউ শিথিলের সময় জেলা প্রশাসকরা নির্ধারণ করেছেন।

    রাজশাহী-রাজশাহীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাকি সময় কারফিউ বলবত থাকবে।

    রাজবাড়ী- পরিস্থিতি বিবেচনায় রাজবাড়ীতে কারফিউ শিথিলের সময়সীমা ৩ ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত বলবত থাকবে কারফিউ।

    যশোর- যশোরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় কারফিউ বলবত থাকবে।

    বরিশাল- বরিশালে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

    খুলনা- খুলনায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর বাকি সময় জেলায় কারফিউ জারি থাকবে।

    হবিগঞ্জ- হবিগঞ্জে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি সময় কারফিউ জারি থাকবে।

    কুমিল্লা- কুমিল্লায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় কারফিউ জারি থাকবে।

    সিলেট- সিলেটে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় কারফিউ জারি থাকবে।

    রংপুর- রংপুরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাকি সময় কারফিউ বলব থাকবে।

    বগুড়া- বগুড়ায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় পুরো জেলায় কারফিউ জারি থাকবে।

    ভোলা- চলমান কারফিউর শিথিলের সময় বাড়ানো হয়েছে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে কারফিউ শিথিল। রাত ৮টার পরে আবার পূর্ণরায় বলবত থাকলে কারফিউ।

    গাইবান্ধা- গাইবান্ধায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি সময় পুরো জেলায় কারফিউ বলবত থাকবে।

    নোয়াখালী- নোয়াখালীতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি সময় কারফিউ বলবত থাকবে।

    পটুয়াখালী- পটুয়াখালীতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি সময় কারফিউ বলবত থাকবে।

    পাবনা- পাবনায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি সময় কারফিউ বলবত থাকবে।

    সিরাজগঞ্জ- সিরাজগঞ্জে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি সময় কারফিউ বলবত থাকবে।

    ময়মনসিংহ- ময়মনসিংহে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি সময় কারফিউ বলবত থাকবে।

    নাটোর- নাটোরে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি সময় কারফিউ বলবত থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা

    November 28, 2026

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version