Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইবিতে খাবারের মানোন্নয়নে মতবিনিময় সভা
    শিক্ষাঙ্গন

    ইবিতে খাবারের মানোন্নয়নে মতবিনিময় সভা

    DDP DigitalBy DDP Digitalআগস্ট ১৩, ২০২৪Updated:আগস্ট ১৪, ২০২৪No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুপস্থিতিতে হলের ডাইনিংয়ের পরিবেশ সুন্দর ও খাবার মানোন্নয়নে প্রতিটি আবাসিক হলের ডাইনিং ম্যানেজারদের সাথে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের ডাইনিংয়ে হল ম্যানেজারদের সাথে এই উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এতে সাদ্দাম হোসেন হল, লালন শাহ হল, শেখ রাসেল হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, দেশরত্ন শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বেগম খালেদা জিয়া হলের ডাইনিং ম্যানেজারদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াসিরুল কবীর, গোলাম রাব্বানীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    সভায় কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, ইবি শাখার নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে হলের খাবার মান এবং পরিবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন এবং ম্যানেজারদের কাছে তার ব্যাখ্যা চাওয়া হয়। এসময় ম্যানেজারেরা দ্রব্যমূল্যের উর্ধগতি, ভর্তুকির অভাব, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা না পাওয়া, বাকী খেয়ে টাকা না দেওয়াসহ বিভিন্ন কারণ উল্লেখ করেন।

    এসময় লালন শাহ হল ডাইনিং ম্যানেজার সাবু মিয়া বলেন, আমাদের প্রত্যেকটা হলেই ভর্তুকি দেওয়া হয় হলের প্রতি সিট হিসেবে ১০০ টাকা। এই টাকা দিয়ে শিক্ষার্থীরা যে মানের খাবার চায় তা দেওয়া সম্ভব না। বাজারে জিনিসপত্রের দাম বাড়লেও ভর্তুকি বাড়ে নাই। আবার, প্রভাবশালী অনেকেই বাকী খেয়ে টাকা দেয় নাই। যে দামে বিক্রি করি আমরা তাতে নিজেদের সংসার চালানোও কষ্টকর।

    শেখ হাসিনা হলের ডাইনিং ম্যানেজার বলেন, আমাদের খাবার সরবারাহ করার জন্য যেসব সরঞ্জাম বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছিলো তার অনেকাংশ নষ্ট বা ব্যবহার অনুপযোগী হয়ে আছে। অফিসে নতুন মালামাল থাকলেও আমাদের তা দেয়া হচ্ছে না ব্যবহার করার জন্য। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে যে টাকা ভর্তুকি বরাদ্দ সেটা আমরা পুরোপুরি পাচ্ছিও না।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা প্রশাসনের কেউ না। ডাইনিং ম্যানেজার এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করে প্রশাসনের সাথে কথা বলে বিষয়গুলো সমাধান করবো। তবে খাবারের মানোন্নয়নে ডাইনিং ম্যানেজারদের সদিচ্ছা থাকতে হবে। ডাইনিং ম্যানেজারদের উদ্দেশ্যে বলবো আপনারা খাবারের মান ও পরিবেশনের সুন্দর পরিবেশের দিকে নজর দিবেন। পাশাপাশি শিক্ষার্থীদেরও নিজ নিজ অধিকার ও কর্তব্যের দিকে সচেতন থাকতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    এপ্রিল ২২, ২০২৬

    তিতুমীর কলেজে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের মিলনমেলা, দোয়া ও ইফতার

    মার্চ ১৪, ২০২৬

    জাবিসাসের সভাপতি মাহ্আলম, সম্পাদক রাজিব 

    মার্চ ১০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (বিকাল ৩:১৪)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version