Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিজিবির উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা অব্যাহত
    Lead

    বিজিবির উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা অব্যাহত

    প্রসেনজিৎ চৌধুরীBy প্রসেনজিৎ চৌধুরীAugust 24, 2024No Comments2 Mins Read

    প্রসেনজিৎ চৌধুরী: বিজিবির সরাইল রিজিয়ন ও চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোসমূহের বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি। এখন পর্যন্ত বন্যাদুর্গত ২,৮৮৫ জনকে উদ্ধার, ৫,৯৪৫ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং ৯৮৬ জনকে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।

    বিজিবির কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে ২৩ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দায়িত্বপূর্ণ বিবির বাজার স্থলবন্দর, গাজীপুর ও পাশ্ববর্তী এলাকার পানিবন্দি ৪০০ জনকে পরিবারের মালামালসহ উদ্ধার করেছে। বুড়িচং এ গোমতী নদীর তীরবর্তী বেড়িবাঁধের কিছুটা অংশে ভাঙন দেখা দিলে বিজিবি সদস্যরা স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে মাটি ভর্তি বস্তা দিয়ে সেটি মেরামত করে। এছাড়া কুমিল্লা ব্যাটালিয়নের উদ্যোগে ফেনী জেলার বন্যাদুর্গত ২০০০ জন মানুষকে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়। বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ বন্যাকবলিত ২০০ জন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

    বিজিবির সিলেট সেক্টরের আওতাধীন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মোকাবিল, কুরমা ও চাম্পাপাড়া সীমান্তবর্তী এলাকায় ৬০০টি এর অধিক পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী এবং বিনামূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে।

    বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বাধীন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুসলিম ব্লক হাফেজিয়া মাদ্রাসা ও উপজেলা এডমিনিস্টেশন স্কুল এন্ড কলেজে আশ্রয় নেয়া বন্যাদুর্গত ৫২০টি অসহায় পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া মেডিকেল অফিসার মেজর গাজী মোঃ হাসান, এএমসি এর তত্ত্বাবধানে মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে পুরুষ-৩৬, মহিলা-৩৩ এবং শিশু-৪৫ জনসহ মোট ১১৪ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও বিজিবি উদ্ধারকারী দল বন্যা কবলিত মুসলিম ব্লক এলাকার আরিফ হোসেনের গর্ভবতী স্ত্রী রাজিয়া খাতুন (৩০) কে উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যায়। সেখানে সে একটি পুত্র সন্তান প্রসব করে। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন।

    বিজিবির খাগড়াছড়ি সেক্টরের তত্ত্বাবধানে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার বন্যাদুর্গত ১২৫টি অসহায় পরিবারে মাঝে জরুরী শুকনা ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, তৈল, আলু ও পিয়াজ বিতরণ করে। এছাড়া ডাইনচন্দ্রবাড়ী, রুপসেনপাড়া এবং নন্দকুমার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৬০টি অসহায় পরিবারের মাঝেও শুকনা খাবার বিতরণ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version