Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কানপুর টেস্টে ব্যাটাররা ভালো করবে: শান্ত
    ক্রীড়াঙ্গন

    কানপুর টেস্টে ব্যাটাররা ভালো করবে: শান্ত

    DDP DigitalBy DDP DigitalSeptember 22, 2024No Comments2 Mins Read

    পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের স্মৃতি নিয়েই ভারতে পা রেখেছিল বাংলাদেশ দল। বাবর আজমদের বিপক্ষে দাপুটে দুই টেস্ট জয়ের কারণে টাইগারদের আত্মবিশ্বাসও ছিল চাঙা। তাই ভারতের বিপক্ষেও নাজমুল শান্তর দল ভালো কিছুই করবে এমন প্রত্যাশা ছিল সমর্থকদের।

    চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বোলাররা ভালো সূচনাই এনে দিয়েছিলেন। হাসান মাহমুদের বিধ্বংসী বোলিং, তাসকিন আহমেদ-নাহিদ রানারাও খেলেছেন দুর্দান্ত। প্রথম ইনিংসে দুইশর আগেই ভারত অল আউট হবে এমন শঙ্কাও জেগেছিল। তবে রবিচন্দ্রন অশ্বিনের প্রতিরোধে ৩৭৬ রান করে ভারত।

    এদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টাইগার ব্যাটাররা একদমই ভালো করতে পারেনি। ফলে বাংলাদেশ অল আউট হয়ে যায় ১৪৯ রানেই। এরপরেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এরপর ৫১৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমেও ব্যাটাররা আশানরূপ খেলতে পারেননি। ফলে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারতে হয় শান্তদের।

    এদিকে হারলেও পেসারদের দাপুটে পারফর্ম্যান্সই চেন্নাই টেস্টের প্রাপ্তি বলেছেন অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘ইতিবাচক হচ্ছে হাসান-তাসকিন-রানা প্রথম ২-৩ ঘণ্টা যেভাবে বোলিং করেছে সেটা। এরপর অবশ্য ভারত খুব ভালো ব্যাটিং করেছে। পেস বোলিংই এখানে সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা নতুন বলে শেষ কয়েকটি সিরিজে খুবই ভালো বল করেছি। এটি খুবই দারুণ ব্যাপার। কিন্তু আমাদের সেটা ধরে রাখতে হবে।’

    আজ চতুর্থ দিনে বাংলাদেশ কোন পরিকল্পনায় ব্যাট করেছে জানিয়ে শান্ত বলেন, ‘আজ আমরা চেষ্টা করেছি যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যাওয়ার এবং ফলের কথা না ভেবে নিজেদের শক্তি অনুযায়ী খেলে যাওয়ার।’ একই সঙ্গে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটাররা ভালো করবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন শান্ত। তিনি বলেন, ‘কানপুর টেস্ট গুরুত্বপূর্ণ। আমাদের বোলাররা ভালো করেছে, আশা করি ব্যাটসম্যানরাও ভালো করবে।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

    August 1, 2026

    আজ থেকে হাইভোলটেজ সেমির লড়াই

    July 14, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version