Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরী আর নেই
    Lead

    ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরী আর নেই

    DDP DigitalBy DDP DigitalOctober 16, 2024No Comments2 Mins Read

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ উপনেতা ও মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী আর নেই। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বুধবার দুপুরের দিকে মতিয়া চৌধুরী এভার কেয়ার হাসপাতালে মারা গেছেন।

    এভার কেয়ার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকালে কার্ডিয়াক অ্যারেস্টে হলে মতিয়া চৌধুরীকে এভার কেয়ার হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    এভার কেয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস পরিচালক ডা. আরিফ মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে মতিয়া চৌধুরী মারা যান।

    ছাত্র ইউনিয়নের রাজনীতি করে আসা মতিয়া চৌধুরী পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে খ্যাতি পান তিনি।

    ৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী বেশ কিছু দিন ধরে অসুস্থ থাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।

    পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুনে জন্ম হলেও মতিয়া চৌধুরী শেরপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অনেকবার। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে এমপি হন এবং জাতীয় সংসদের সংসদ উপনেতার দায়িত্ব পান। এছাড়া ১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের সময় কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

    মতিয়া চৌধুরী ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশ নেন এবং সে সময় চারবার কারাবরণ করেন তিনি। একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মতিয়া চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন এবং বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সামরিক সরকারের সময়ও কারাবরণ করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা

    November 28, 2026

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version