Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চতুর্থ ইন্টারন্যাশনাল রোবো টেক অলিম্পিয়াড অনুষ্ঠিত
    তথ্যপ্রযুক্তি

    চতুর্থ ইন্টারন্যাশনাল রোবো টেক অলিম্পিয়াড অনুষ্ঠিত

    DDP DigitalBy DDP DigitalOctober 26, 2024No Comments2 Mins Read

    তথ্যপ্রযুক্তি ডেস্ক: রোবোটিক্সের ক্ষেত্রে দেশের অন্যতম বৃহত্তম প্রতিযোগিতা ‘৪র্থ ইন্টারন্যাশনাল রোবো টেক অলিম্পিয়াড ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে গত ১৯ অক্টোবর ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) প্রধান ক্যাম্পাসে। রোবো টেক ভ্যালি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    প্রতিযোগিতার বিভিন্ন সেগমেন্টে প্রায় ১৫০টি দল এবং ৫০০-এর বেশি প্রতিযোগী অংশ নেন। সারা দেশের ৫৫টিরও বেশি ইনস্টিটিউট থেকে অংশগ্রহণকারীরা রোবো সকার, লাইন ফলোয়ার রোবট, আইডিয়া প্রেজেন্টেশন, ড্রোন রেস, জুনিয়র ও সিনিয়র প্রজেক্ট শোকেস এবং কুইজ প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।

    রোবো টেক ভ্যালি, রোবোটিক্স জগতে বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে রোবোটিক্স নিয়ে বিভিন্ন রিসার্চ এবং রোবটিক্সের বিভিন্ন প্রোডাক্ট সেল করা হয়। রোবোটিক্স এবং আইওটি (IOT) এর বিভিন্ন সমাধান নিয়ে কাজ করা হয় এবং এখানে বিভিন্ন ধরনের এ আই এবং অটমোশন সফটওয়্যার এবং অ্যাপ ডেভেলপ করা হয়।

    প্রতিযোগিতার বিজয়ী দলগুলোকে তিন লক্ষাধিক টাকার পুরস্কার ও উপহার প্রদান করা হয়। ইভেন্টটির প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট জুট বিজ্ঞানী প্রফেসর ড. মুবারক আহমেদ খান। এছাড়া মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মৌহায়দিন ত্লেমকানি, যিনি বর্তমানে পর্তুগালের এভোরা বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ডক্টরেট প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আহসান হাবিব, চেয়ার, IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার।

    ইভেন্টের অর্গানাইজিং চেয়ার ছিলেন প্রফেসর ড. শেখ রাশিদ হায়দার নুরী, যিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. এস এম আমিনুল হক।

    রোবো টেক ভ্যালি’র ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আহসানুল সরকার আকিব এই আয়োজনের নেতৃত্বে ছিলেন। এটি বাংলাদেশে অনুষ্ঠিত অন্যতম বৃহৎ রোবোটিক্স প্রতিযোগিতা হিসেবে পরিচিত। ইভেন্টটির টেকনিক্যাল স্পনসর ছিল আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, স্পনসর হিসেবে ছিলেন ওয়াটার এইড, সুইডেন স্ভেরিজ, খোলা বাজার, ড্রিমস অব বাংলাদেশ ও রাফুসফট । ইভেন্টটি কোড মার্শালের সহায়তায় এবং সিডিসি ডি.আই.ইউ. ক্যারিয়ার ডেভেলপমেন্ট বাংলাদেশ, পরিসংখ্যানিক সহায়তায় অনুষ্ঠিত হয়। এবং পার্টনার হিসেবে ছিলেন ড্যাফোডিল রোবোটিক্স।

    এছাড়াও বিভিন্ন ল্যাব ও ক্লাব পার্টনারদের সমন্বয়ে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ ইন্টারন্যাশনাল রোবো টেক অলিম্পিয়াড ২৬

    November 15, 2026

    আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৬

    November 13, 2026

    প্রসূতি স্বাস্থ্যে নতুন উদ্ভাবন ‘মায়াবেল্ট’ এর জন্য অ্যাওয়ার্ড জিতল পলিনোমিয়াল ইনস্টিটিউট

    October 6, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version