Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » টিইএস’র ‘শার্প ইউর নলেজ উইথ ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট ২.০’ অনুষ্ঠিত
    ইকোবিজ

    টিইএস’র ‘শার্প ইউর নলেজ উইথ ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট ২.০’ অনুষ্ঠিত

    ইকোবিজ ডেস্কBy ইকোবিজ ডেস্কOctober 26, 2024No Comments2 Mins Read

    ইকোবিজ ডেস্ক: টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি (টিইএস) কর্তৃক বছর ঘুরতেই “শার্প ইউর নলেজ উইথ ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট ২.০” শিরোনামে গতকাল শুক্রবার (২৫শে অক্টোবর) রাজধানীর বাংলা মটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের সেমিনার হলে বিশদভাবে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের উপস্থিতিতে বৃহৎ সেমিনার অনুষ্ঠিত হয়।

    অতিথি হিসেবে হুরাইন হাই টেকস লিমিটেড (যমুনা, গ্রুপ) এর চিফ মার্কেটিং অফিসার আবদুল হাকিম, ইপিলিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার- এইচআর মো: শওকত ইকবাল,  অ্যাস্ট্রোটেক্স গ্রুপের হেড অফ সাপ্লাই চেইন এন্ড ওয়্যারহাউজ ম্যানোজমেন্ট আসাদুল হক শাওন, উতাহ নিটিং এন্ড ডায়িং লিমিটেড-উতাহ গ্রুপের এওপি প্রোডাকশন এন্ড মার্কেটিং জিএম মোহাম্মদ ফেরদৌস আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সিইও জনাব. মো: রিফাতুর রহমান মিয়াজী এবং জনাব. মো: মোরশেদ আলী উপস্থিত হয়।

    টিইএস এর ট্যালেন্ট ম্যানেজমেন্টের এক্সিকিউটিভ আইরিন আক্তারের সঞ্চালনায় সেমিনার শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষণীয় দলভিত্তিক গেম সেগমেন্ট থাকে। পরবর্তীতে সকল ইন্ডাস্ট্রি এক্সপার্টদের বক্তব্য শুরু হতে থাকে। মো: আসাদুল হক শাওন তার বক্তব্যে বর্তমান ইন্ডাস্ট্রির প্রতিকূলতা ও অনুকূলতা নিয়ে বিশদ আলোচনা করেন। এরপর জমো: মোরশেদ আলী মার্চেন্ডাইজিং পদ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

    পরবর্তীতে ভার্সিটি জীবন থেকেই লক্ষ্য ঠিক করার উদ্দেশ্যে উপস্থিত শিক্ষার্থীদের আহ্বান করেন মো: রিফাতুর রহমান মিয়াজী। তিনি বলেন, ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত আপডেটেড হচ্ছে এবং ভবিষ্যতে এ ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে দক্ষ জনবলের বিকল্প নেই। তাই স্টুডেন্ট অবস্থাই নিজের স্কিল ডেভেলপমেন্ট করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

    কীভাবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হবে এবং তীক্ষ্ণতার সাথে জীবনে এগিয়ে যেতে হবে; এসকল বিষয়ে স্ব-অভিজ্ঞতা তুলে ধরেন মো: ফেরদৌস আলম। মো: শওকত ইকবাল শিক্ষাজীবনেই দৃঢ় লক্ষ্যের সাথে কাজকে ভালোবেসে এগিয়ে যেতে আহ্বান করেন। তাছাড়াও একজন এইচআর হিসেবে তিনি ফ্রেশারদের মধ্যে কোন কোন বিষয় থাকলে পছন্দ করবেন; সে ব্যাপারে “সেভেন-ই” সম্পর্কে জানান।

    সবশেষে ইয়াকুব আলী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুইটি কবিতা আবৃত্তির মাধ্যমে বক্তব্য শুরু করেন আবদুল হামিদ। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটিকে সাধুবাদ জানান এমন অনুষ্ঠান আয়োজনের জন্য। পাশাপাশি তিনি সকলকে আত্মবিশ্বাস ও আত্মচর্চাসহ জীবনে সফল হওয়ার বিভিন্ন উপায় অবলম্বন করতে বলেন। অনুষ্ঠানজুড়ে উপস্থিত ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের স্মারক সম্মানতা দ্বারা সম্মানিত করা হয়।

    উক্ত অনুষ্ঠানের ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিলো নিটার ফিল্ম এন্ড ফটেগ্রাফি সোসাইটি (এনএফপিএস), মিডিয়া পার্টনার হিসেবে ছিলো বৈশাখী টিভি, টেক্সটাইল টুডে এবং টেক্সটাইল ফোকাস, ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিলো টেক্সটাইল উইভ।

    দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি থাকায় নিজেদের মধ্যে পরিচিতি বাড়ার সুযোগ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষাজীবনেই এমন সেমিনার ভবিষ্যৎ চাকরির জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম বলেও আশাবাদী সকল শিক্ষার্থী।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রূপায়ণ তাজ ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ

    September 28, 2026

    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

    July 26, 2026

    সূচকের ঊর্ধ্বগতিতে ইতিবাচক শুরু দেশের শেয়ারবাজার

    July 13, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version