Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
    Lead

    টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

    ক্রীড়া প্রতিবেদক, ঢাকাBy ক্রীড়া প্রতিবেদক, ঢাকাDecember 29, 2024No Comments2 Mins Read

    সুপারস্পোর্ট পার্কে মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা যে কীর্তি গড়লেন তা যুগ যুগ স্মরণে রাখবে দক্ষিণ আফ্রিকা। দুজনের দুর্দান্ত প্রতিরোধে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালে প্রোটিয়ারা। এ জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় টানা নবম টেস্ট হেরেছে পাকিস্তান। যার শুরুটা সেই ২০০৭ সালে।

    রবিবার পাকিস্তানের ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করা প্রোটিয়ারা দলীয় শতকের আগে খুইয়ে ফেলে ৮ উইকেট। মূলত স্বাগতিক শিবিরে স্বস্তি এনে দেন মোহাম্মদ আব্বাস। তিন বছর পর জাতীয় দলে ফেরা এই পেসার একাই তুলে নেন ৬ উইকেট। যদিও একটা পর্যায়ে উইকেটে থিতু হয়ে যান ইয়ানসেন ও রাবাদা। তারা পাকিস্তানের বাড়া ভাতে পানি ঢেলে দিয়ে ২ উইকেটে জয় উপহার দেন।

    ইতিহাস বলছে, চতুর্থ ইনিংসে একশ রানের নিচে ৮ উইকেট হারানোর পরও টেস্ট জয়ের চতুর্থ ঘটনা এটি। এবারের আগে সবশেষটিতে জয়ী দল ছিল পাকিস্তান। ১৯৯২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৮ রানের লক্ষ্য তাড়ায় ৯৫ রানে ৮ উইকেট হারানোর পর ২ উইকেটে জিতেছিল তারা।

    দ্বিতীয় ইনিংসে ১৪৮ রানের মামুলি লক্ষ্যে দিনের শুরুটা একেবারে খারাপ ছিল না দক্ষিণ আফ্রিকার। ৩ উইকেটে ২৭ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিক দল চতুর্থ উইকেট হারায় ৬২ রানে। প্রান্ত আগলে খেলতে থাকা এইডেন মার্করাম ব্যক্তিগত ৩৭ রানে আব্বাসের বলে বোল্ড হলে ভাঙে প্রতিরোধ। তার পরও সমস্যা ছিল না।

    অধিনায়ক টেম্বা বাভুমা এগিয়ে নিতে থাকেন দলকে। প্রোটিয়া অধিনায়ককে ব্যক্তিগত ৪০ রানে ফিরিয়ে এই প্রতিরোধও ভাঙেন আব্বাস। তখন স্কোর ছিল ৫ উইকেটে ৯৬। তার পর নাসিম শাহ, আব্বাসের তোপেই দ্রুত সময়ে ধ্বংসস্তূপে পরিণত হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং।

    স্বাগতিকদের স্কোর হয়ে যায় ৯৯ রানে ৮ উইকেট! সেখান থেকেই ব্যাটিং বীরত্বে ম্যাচ জয়ে অবদান রাখেন পেসার রাবাদা ও অলরাউন্ডার ইয়ানসেন। দুজনে মিলে নবম উইকেটে তুলেন ৫২ রান। দলকে উপহার দেন ২ উইকেটে জয়। ১৩৭ রান (৮৯ ও ৩৭) সংগ্রহ করে ম্যাচসেরা হয়েছেন মার্করাম।

    সংক্ষিপ্ত স্কোর
    পাকিস্তান ১ম ইনিংস : ২১১
    দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩০১
    পাকিস্তান দ্বিতীয় ইনিংস : ২৩৭

    দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস : (লক্ষ্য ১৪৮) (আগের দিন ২৭/৩) ৩৯.৩ ওভারে ১৫০/৮ (মার্করাম ৩৭, বাভুমা ৪০, বেডিংহ্যাম ১৪, ভেরেইনা ২, ইয়ানসেন ১৬*, রাবাদা ৩১*; শাহজাদ ১০-০-৪৭-১, আব্বাস ১৯.৩-৬-৫৪-৬, নাসিম ৯-০-৩৪-১, জামাল ১-০-১১-০)

    ফল: দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে জয়ী
    সিরিজ: ১-০তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
    ম্যাচসেরা : এইডেন মার্করাম

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version