Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : ডিএমপি কমিশনার
    Lead

    থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : ডিএমপি কমিশনার

    DDP DigitalBy DDP DigitalDecember 31, 2024No Comments2 Mins Read

    প্রসেনজিত চৌধুরী: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি আজ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ডিএমপি মিডিয়া সেন্টারে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এর সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে বলেন, নগরবাসী যাতে শান্তিপূর্ণভাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে সে জন্য ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

    ডিএমপি কমিশনার নগরবাসীকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, শব্দদূষণ আমাদের শরীরে বিরূপ প্রভাব ফেলে। শব্দদূষণ রোধ করতে ঢাকা মহানগরবাসীর সকলের দায়িত্ব রয়েছে। নতুন বছর উদযাপনে আতশবাজি, রকেট বোমা, পটকা ফুটিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেবেন না। হাসপাতালে যেসকল মুমূর্ষু রোগী আছেন তাদের কষ্টের কারণ হবেন না। পটকা ও আতশবাজি ফুটিয়ে এবং ফানুস উড়িয়ে অন্যের ক্ষতি হয় এমন সব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন ।

    থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব এলাকায় বেশি জনসমাগম হবে সেই সমস্ত এলাকায় আজ থেকে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও আমাদের নিয়মিত টহল টিম সাদা পোশাকে ও বিশেষায়িত ইউনিটগুলো নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করবে।

    তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নগরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন। যার যার জায়গা থেকে নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে এই নগরীকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

    ডিএমপি কমিশনার জানান, ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানা ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে। চকলেট বোম, আতশবাজি, রকেটবোমা, পটকা বন্ধে আমরা অভিযান চালাচ্ছি। এরইমধ্যে ১৭২ কেজি আতশবাজিসহ বিষ্ফোরক সরঞ্জাম উদ্ধারসহ পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, আপনারা জানেন শব্দদূষণ নানা ধরণের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে থাকে। নতুন বছর উদযাপন করতে গিয়ে যেন শব্দদূষণ না হয় সে ব্যাপারে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা ধরণের পরিকল্পনা গ্রহণ করাও হয়েছে। থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে দিনে ও রাতে ঢাকা মহানগরীতে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। আতশবাজি ও পটকা ফুটিয়ে শব্দদূষণ প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পরিবেশ অধিদপ্তর একসাথে কাজ করে যাচ্ছে।

     ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার) সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version