Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » লন্ডন ক্লিনিকে ডা. প্যাট্রিকের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু
    Lead

    লন্ডন ক্লিনিকে ডা. প্যাট্রিকের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

    DDP DigitalBy DDP DigitalJanuary 9, 2025No Comments3 Mins Read

    উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছেই হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানকার ঐতিহ্যবাহী হাসপাতাল অ্যাডভান্স হেলথ কেয়ার সেন্টার বা ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপাসনকে। ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা শুরু হয়েছে খালেদা জিয়ার।

    বুধবার (৮ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

    শায়রুল জানান, ইতোমধ্যে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপি চেয়ারপাসনের সঙ্গে যাওয়া চিকিৎসক দলের সঙ্গে বৈঠক করেছেন। পরবর্তী করণীয় সম্পর্কে তারা আলোচনা করেছেন।

    এদিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক গণমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার বেশ কিছু টেস্ট করা হয়েছে। ডাক্তাররা তাদের প্রাথমিক কার্যকর শুরু করে দিয়েছেন।

    আব্দুল মালেক জানান, দীর্ঘ পথ জার্নি করে যাওয়ার পরও খালেদা জিয়ার মনোবল চাঙ্গা রয়েছে। তিনি স্বজনদের কাছে পেয়ে বেশ ফুরফুরে অবস্থায় আছেন। সাবেক প্রধানমন্ত্রী তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

    এর আগে বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। সেখানে তাকে স্বাগত জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। পরে তিনি নিজেই গাড়ি ড্রাইভিং করে মাকে হাসপাতালে নিয়ে যান। বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে তারা হাসপাতালে পৌঁছেন।

    সফরসঙ্গীরা জানান, দুপুর ২টা ৫৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে বের হলে তারেক রহমান তাকে স্বাগত জানান। প্রায় সাড়ে সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ। এজন্য সেখানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। তারেক রহমান দীর্ঘদিন পর অসুস্থ মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন। এ সময় খালেদা জিয়াও আবেগাপ্লুত হয়ে পড়েন। সেখানে যারা উপস্থিত ছিলেন সবাই এই মধুর দৃশ্য উপভোগ করেন।

    খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাতের সময় বিএনপির নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। পরে একটি কালো গাড়িতে করে খালেদা জিয়াকে নিয়ে যান তারেক রহমান। একটি ভিডিওতে দেখা গেছে, গাড়িটি তিনি নিজেই ড্রাইভিং করছেন। তার পাশের সিটে বসেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আর পেছনের সিটে খালেদা জিয়াসহ অন্যরা।

    এর আগে ২০১৭ সালে খালেদা জিয়া যখন লন্ডনে গিয়েছিলেন তখনও তারেক রহমান তাকে বিমানবন্দর থেকে ড্রাইভিং করে নিয়ে গিয়েছিলেন।

    গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ করে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন।

    ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য রয়েছেন। তারা হলেন— অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।

    এছাড়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version