Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জুলাই বিপ্লবে আহত ১৮ জনকে আর্থিক সহায়তা দিয়েছে বিজিবি
    Uncategorized

    জুলাই বিপ্লবে আহত ১৮ জনকে আর্থিক সহায়তা দিয়েছে বিজিবি

    DDP DigitalBy DDP DigitalJanuary 19, 2025No Comments2 Mins Read

    প্রসেনজিত চৌধুরী : জুলাই বিপ্লবে আহত ১৮ জন ছাত্র-জনতাকে আর্থিক সহযোগিতা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৯ জানুয়ারি) সকালে বিজিবির উদ্যোগে ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

    অনুষ্ঠানে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহতদের আর্থিক সহায়তা দেন।

    জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর যোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের শুরু থেকেই বিজিবি নিজ উদ্যোগে বর্ডার গার্ড হাসপাতালে আন্দোলনে আহত প্রায় অর্ধশত ছাত্র-জনতাকে চিকিৎসা দিয়েছে।

    সহযোদ্ধা হিসেবে আহত ছাত্র-জনতার পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে পুনর্বাসন করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেন। গত ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতজন আহত ছাত্র-জনতাকে আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়ার মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু করেন। এরই ধারাবাহিকতায় বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন, সেক্টর ও রিজিয়নের তত্ত্বাবধানে সারা দেশে আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনে সহায়তা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে আরও ১৮ জন আহত ছাত্র-জনতাকে সহযোগিতা করা হয়েছে। আজকের এ অনুদান দেওয়ার মাধ্যমে বিজিবি কর্তৃক প্রতিশ্রুত ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন হলো।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    ৬ জনকে “এম-রাইজ হিরো” সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ

    May 19, 2026

    বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

    March 12, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version