Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কৃত্রিম সূর্য বানাল চীন
    Lead

    কৃত্রিম সূর্য বানাল চীন

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJanuary 26, 2025No Comments2 Mins Read

    সূর্যের আয়ু ফুরিয়ে গেলে পৃথিবীর কী হবে? তা নিয়ে চিন্তার শেষ নেই। এ চিন্তা থেকেই ‘কৃত্রিম সূর্য’ তৈরির কাজে হাত লাগিয়েছিল চীন। তাতেই এবার বড় সাফল্য অর্জন করল দেশটি।

    কারণ তাদের তৈরি ‘কৃত্রিম সূর্য’ ১০০০ সেকেন্ডের বেশি সময় ধরে প্লাজমা ধরে রাখতে সক্ষম হল। যার মাধ্যমে ১০ কোটি ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা তৈরি করা গিয়েছে। আসলে এ প্লাজমা যতক্ষণ বেশি ধরে রাখা সম্ভব হবে, তত বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করা যাবে।

    এর আগে ২০২৩ সালে একটি পরীক্ষায় মোট ৪০৩ সেকেন্ড পর্যন্ত প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছিল তারা। দু’বছর কাটতেই এবার বড় সাফল্য। চীনের Experimenta. Advanced Superconducting Tokamak (EAST) ফিউশন এনার্জি রিয়্যাক্টর, যা একটি পারমাণবিক চুল্লি, সেটিকে ‘কৃত্রিম সূর্য’ নামে অভিহিত করা হয়। পদার্থের মোট চারটি অবস্থা রয়েছে- কঠিন, তরল, গ্যাস এবং প্লাজমা।

    উষ্ণ আয়ন এবং ইলেক্ট্রন মিলেমিশেই প্লাজমা অবস্থা তৈরি হয়। পদার্থ প্লাজমা অবস্থায় থাকলেও, তা থেকে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব হয়। ‘কৃত্রিম সূর্য’ তৈরি করতে পরমাণুর ফিউশন ঘটিয়ে প্লাজমা থেকে শক্তি উৎপন্ন করতে উদ্যোগী হয় চীন , যা মোটেই সহজ কাজ নয়।

    কিন্তু সে কাজেই বড় সাফল্য পেল তারা। চীনের ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্সের ডিরক্টর সং ইয়ুনতাও বলেন, প্লাজমার স্বয়ংক্রিয় সঞ্চালন চালু রাখতে অত্যন্ত দক্ষতার সঙ্গে স্থিতিশীল রেখে ফিউশন ডিভাইসকে ১০০০ সেকেন্ড চালাতে হবে।

    অবিরাম শক্তি উৎপন্ন করার জন্য এটি অত্যন্ত জরুরি। EAST-এ আন্তর্জাতিক সহযোগিতা মিলবে বলে আশাবাদী আমরা। এতে ফিউশন এনার্জিকে মানব সভ্যতার কল্যাণে ব্যবহার করা সম্ভব হবে।

    এ সাফল্য গোটা পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। সুদূর ভবিষ্যতে যদি সূর্য নিভেও যায়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করা সম্ভব হবে যেমন-বিদ্যুতের ঘাটতি পূরণ করা যাবে বলে মত বিজ্ঞানীদের একাংশের। সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version