Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বইমেলায় এলো আল মামুনের উপন্যাস ‘উড়াল পাখি’
    Lead

    বইমেলায় এলো আল মামুনের উপন্যাস ‘উড়াল পাখি’

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাFebruary 4, 2025No Comments1 Min Read

    ঢাকা : অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও সাংবাদিক আল মামুনের উপন্যাস ‘উড়াল পাখি’। বইটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশনী। প্রচ্ছদ করেছেন বদরুল হায়দার।

    ‘উড়াল পাখি’ উপন্যাসটি বইমেলায় প্রকাশনীর ৫৯৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা। স্টলের পাশাপাশি বইটি রকমারি ডটকমসহ অন্যান্য অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাবে।

    লেখক আল মামুন বলেন, ‘এক নারীর উত্তাল যৌবনে নেমে আসা পাশবিক উল্লাসের শিহরণ জাগানো হিংস্রতা আর অব্যক্ত যাতনা নিয়ে রচিত উপন্যাস ‘উড়াল পাখি’। এ সমাজে আড়ালে-আবডালে এমন ঘটনাগুলোই ঘটে চলেছে প্রতিনিয়ত, যা নীরবে চাপা পড়ে যায়, কেউ তা জানতেও পারে না। উপন্যাসের গল্পটি আমাদের চেনা সমাজেরই।’

    তিনি আরও বলেন, ‘সমাজের বাস্তবতা এমন যে নারীর ক্ষেত্রে সবচেয়ে নাজুক, দুর্বল এবং গ্লানির জায়গা হচ্ছে তার যৌনতা। অতএব, নারীকে সবচেয়ে নির্মমভাবে আঘাত করার উপায় হচ্ছে যৌন নিপীড়ন।

    কীভাবে একজন নারী সমাজে প্রতি পদে পদে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের দ্বারা যৌন নিপীড়নের শিকার হন; কীভাবে নারীর সরলতার সুযোগ নিয়ে মানুষরূপী পশুরা নারীদের ভোগ্যপণ্য বানায় সে চিত্রই উঠে এসেছে এ উপন্যাসে।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version