Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘থানা ও কারাগারে হামলার মতো দুয়েকটা ঘটনা ঘটবেই’
    Lead

    ‘থানা ও কারাগারে হামলার মতো দুয়েকটা ঘটনা ঘটবেই’

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাFebruary 5, 2025No Comments1 Min Read

    ঢাকা : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘থানা ও কারাগারে হামলার মতো দুয়েকটা ঘটনা ঘটবেই। তবে সরকার ব্যবস্থা নিচ্ছে কি না সেটিই মুখ্য বিষয়। সরকার প্রতিটি ঘটনার ব্যবস্থা নিচ্ছে।’

    বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় একাধিক পুলিশ সদস্য। এ ছাড়া কাশিমপুর কারাগারেও ঘটে হামলার ঘটনা।

    এর আগে জানুয়ারি মাসে হামলা হয় বনানী থানায়। আর ২৪ জানুয়ারি নিউ মার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। তবে এমন দুয়েকটি ঘটনাকে স্বাভাবিক বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের অনেককে আমরা ধরেছি। বিদেশে যারা পালিয়ে গেছে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

    এ সময় আইজিপি বাহারুল আলম বলেন, ‘পলাতক আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ করেছে সরকার। রেড নোটিশ ইস্যু হলে ওই দেশের পুলিশই তাদের গ্রেপ্তার করবে।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version