Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দুই মাস পর আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যক্রম শুরু
    Lead

    দুই মাস পর আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যক্রম শুরু

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কFebruary 5, 2025No Comments2 Mins Read

    উগ্রবাদীদের হামলার ঘটনায় প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই-কমিশনে আবারও ভিসা এবং কনস্যুলার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে উপ-হাইকমিশনে এই কার্যক্রম শুরু হয়।

    গত বছর ২ ডিসেম্বর সহকারী হাইকমিশনের দফতরে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা হামলা চালায়। পরে সেখানকার ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

    তখন ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সহকারী হাই-কমিশনার আরিফ মহম্মদকেও। গত মাসে তাকে আগরতলায় ফেরত পাঠানো হয় এবং মঙ্গলবার ঘোষণা করা হয় যে বুধবার থেকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

    বিবিসি বাংলার খবরে বলা হয়, সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিন ১২০টির মতো ভিসার আবেদন জমা পড়েছে। প্রথম দিনেই বাংলাদেশের ভিসার জন্য আবেদন জানাতে এসেছিলেন এমন এক নারী বলছিলেন, ‘আমার বাপের বাড়ি বাংলাদেশে। ভিসা অফিস বন্ধ ছিল বলে আমি সেখানে যেতে পারছিলাম না। এখন আবারও ভিসা চালু হওয়ায় দেশে যেতে পারব।’

    আরেক তরুণী বলছিলেন, ‘আমার আত্মীয়রা থাকেন বাংলাদেশে। অনেক দিন ধরেই বাংলাদেশে যাওয়ার ইচ্ছা ছিল। আগে একবার আবেদন করেছিলাম। কিন্তু কিছু ত্রুটির জন্য সেবার ভিসা পাইনি। কয়েক মাস বন্ধ ছিল ভিসা দেওয়া। আজ খুলল। তাই প্রথম দিনেই আবেদন করে দিলাম।’

    সপ্তাহের কাজের দিনগুলোতে ভারতীয় সময় সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। আর ভিসাসহ পাসপোর্ট ফেরত দেওয়ার সময় বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত।

    তবে ঠিক কতদিনে ভিসা দেওয়া যাবে, সেটা এখনই সঠিক ভাবে বলতে পারছে না দূতাবাস সূত্রগুলো। তারা জানাচ্ছেন, প্রায় দুই মাস এই দূতাবাস থেকে ভিসা দেওয়া বন্ধ ছিল, তাই ঠিক কত সংখ্যায় ভিসার আবেদন জমা পড়বে, তা এখনই আন্দাজ করা যাচ্ছে না। তবে তারা চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব ভিসা দিয়ে দিতে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version