Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » টেকনাফে বিজিবি’র অভিযানে অভিযানে ৪,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ
    বাংলাদেশ

    টেকনাফে বিজিবি’র অভিযানে অভিযানে ৪,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

    Toufiq ApuBy Toufiq ApuFebruary 6, 2025No Comments2 Mins Read
    1. টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন আদমের জোড়া নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।

    অদ্য ০৬ ফেব্রুয়ারি রাতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)
    নিজস্ব গোয়েন্দা সুত্রে জানতে পারে যে, নাফ নদীর তীরবর্তী আদমের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এ প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও নোয়াপাড়া বিশেষ ক্যাম্প হতে পৃথক দুটি আভিযানিকদল বর্ণিত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে আনুমানিক রাত ০১৩০ ঘটিকায় ৪-৫ জন ব্যক্তিকে নৌকাযোগে নাফ অপর পার্শ্ব হতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে তীরবর্তী কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে মাদক পাচারের চেষ্টা করলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। মাদক পাচারকারীরাদল বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নাফ নদী ও কেওড়া জংগল দিয়ে রাতের আঁধারে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিজিবি সদস্যরা সম্পূর্ণ এলাকা অবরুদ্ধ করে তল্লাশি চালিয়ে কেওড়া জঙ্গল, নদীর তীরবর্তী ও তৎসংলগ্ন বিভিন্ন স্থানে পাচারকারীদের ফেলে যাওয়া ও কর্দমাক্ত স্থানে পুঁতে রাখা চারটি (বিশেষভাবে মোড়কজাত) বস্তা এবং বস্তার ভিতরে ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সমর্থ হয়।

    উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রচলিত আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে এবং মাদক পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান রয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি অবহিত করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version