Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বঙ্গবন্ধুর ভাঙা বাড়ি থেকে মালামাল নিয়ে যাচ্ছে মানুষ
    Lead

    বঙ্গবন্ধুর ভাঙা বাড়ি থেকে মালামাল নিয়ে যাচ্ছে মানুষ

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাFebruary 6, 2025No Comments1 Min Read

    ঢাকা : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙা শুরু হয়েছে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে। এরপর থেকেই বিভিন্ন মানুষ সেখান থেকে যা পারছে নিয়ে যাচ্ছে। কেউ লোহা-রড, কেউ টিন, কেউ আবার শেখ মুজিব ও তার পরিবার নিয়ে লেখা বই নিয়ে যাচ্ছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাত থেকেই মানুষজন লোহা-রড, টিন, কাঠসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সংগ্রহ করতে শুরু করে। কেউ কেউ আবার ভবনের ভেতরে পড়ে থাকা বই ও অন্যান্য জিনিসপত্রও নিয়ে যাচ্ছে। এসবের মধ্যে শেখ মুজিব ও তার পরিবারের ওপর লেখা বইও রয়েছে।

    পথশিশু থেকে শুরু করে সাধারণ মানুষ—অনেকে এসব সংগ্রহ করতে দেখা গেছে। সকাল হওয়ার পর এ ভাঙা বাড়ি থেকে জিনিস নেয়ার প্রবণতা আরও বেড়েছে।

    বুধবার রাতে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করে। একপর্যায়ে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং আগুন দেয়া হয়। এতে ভবনের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়।

    বিক্ষোভ ও অগ্নিসংযোগের পর গভীর রাতে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। ক্রেন, বুলডোজার এবং এক্সাভেটর ব্যবহার করে ধ্বংসস্তূপ তৈরি করা হয়। এরপর থেকেই মানুষ সেখানে গিয়ে যা পায়, তা নিয়ে যেতে থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version