Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মাওবাদী-নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে নিহত ৩৩
    Lead

    মাওবাদী-নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে নিহত ৩৩

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কFebruary 9, 2025No Comments2 Mins Read

    ভারতে বন্দুকযুদ্ধে ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন জওয়ান ও ৩১ জন মাওবাদী সদস্য। আহত হয়েছেন আরও ২ জওয়ান। দেশটির ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার জঙ্গলে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।

    রোববার (০৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

    সংবাদমাধ্যমটি বলছে, রোববার সকালে ছত্তিশগড়ের বস্তার বিভাগের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষে দুই নিরাপত্তা কর্মী ও কমপক্ষে ৩১ জন মাওবাদী নিহত হয়েছেন।

    বিজাপুর হচ্ছে সে একই জেলা যেখানে জানুয়ারির শুরুতে একটি আইইডি বিস্ফোরণে আটজন নিরাপত্তা কর্মী ও একজন বেসামরিক চালকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। পরে জানুয়ারির শেষ সপ্তাহে সেখানে শুরু হওয়া মাওবাদী বিরোধী অভিযানে আটজন মাওবাদী নিহত হয়েছিল।

    টাইমস অব ইন্ডিয়া বলছে, বিজাপুরের জঙ্গলে চলমান এনকাউন্টারে দুই জওয়ানও আহত হয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ১২ জন মাওবাদীর ইউনিফর্ম পরা মৃতদেহ অস্ত্র ও বিস্ফোরকসহ উদ্ধার করা হয়েছে একইসঙ্গে বিরতিহীন গোলাগুলিও চলছে।

    মূলত নিরাপত্তা বাহিনীর একটি দল ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। বড় সংখ্যক সিনিয়র ক্যাডারদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এ অভিযান শুরু হয়। এর মধ্যেই রোববার ভোরবেলা মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে জঙ্গলে বন্দুক-যুদ্ধ শুরু হয়। এতে ৩১ জন মাওবাদী নিহত হয়।

    এনকাউন্টারে বাহিনী দু’জন জওয়ানকেও হারিয়েছে। অন্য দু’জন যারা আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য সরিয়ে নেয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহত জওয়ানদের অবস্থা আশঙ্কাজনক নয়। এনকাউন্টারস্থলে আরও নিরাপত্তা কর্মী পাঠানো হয়েছে। তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version