Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » লোটাস কামালের ১০৭ অ্যাকাউন্টে সাড়ে ৮শ’ কোটি টাকা
    Lead

    লোটাস কামালের ১০৭ অ্যাকাউন্টে সাড়ে ৮শ’ কোটি টাকা

    বিশেষ প্রতিনিধি, ঢাকাBy বিশেষ প্রতিনিধি, ঢাকাFebruary 13, 2025Updated:February 13, 2025No Comments2 Mins Read

    ঢাকা : দেশের ১০৭ অ্যাকাউন্টেই ৮৪৯ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ১৬টাকা লেনদেন করেছেন সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল। ঘুষ, দুর্নীতিসহ বিভিন্নভারে এ টাকা অর্জন করেছেন তিনি।

    লোটাস কামালসহ তার স্ত্রী কাশমিরি কামাল, দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের সম্পৃক্ততা মিলেছে। তাদের বিরুদ্ধে পৃথক তিন মামলা করছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুদক এ সিদ্ধান্ত নিয়েছে।

    আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল (আ হ ম মোস্তফা কামাল) পতিত আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন। তার অবৈধ সম্পদের খোঁজে দুদক। ইতোমধ্যে দেশে তার অঢেল সম্পদের সন্ধান পেয়েছে।

    লোটাস কামালের ৩২ ব্যাংক অ্যাকাউন্ট
    অভিযোগ সংশ্লিষ্ট লোটাস কামাল পাবলিক সার্জেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জন করে। তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন দেখা যায় ২৭ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৮৩১ টাকা। তার নিজ ও ব্যবসায়িক ৩২ টি অ্যাকাউন্টের মাধ্যমে ৪৪৬ কোটি ৪২ লাখ ৫৩ হাজার ৭৮৮ টাকা লেনদেন করেছেন। সন্দেহজনক লেনদেন করায় তার বিরুদ্ধে দুদক আইনে মামলার সিদ্ধান্ নেয়া হয়েছে।

    মিসেস কাশমিরি কামালের সংক্ষিপ্ত বিবরণী
    মিসেস কাশমিরি কামালের নামে ৪৪ কোটি ১১ লাখ ৬২ হাজার ১৪৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পেয়েছে দুদক। এছাড়া তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট ২০ টি অ্যাকাউন্টের মাধ্যমে ২৬ কোটি ৬৪ লাখ ১ হাজার ১৩৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

    বিবরণীতে উল্লেখ করা হয়, উক্ত টাকা কাশমিরি কামাল তার স্বামী লোটাস কামাল মন্ত্রী থাকাকালীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জন করে তার উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন। তিনি মানিলন্ডারিং করেছেন মর্মে প্রতীয়মান হয়। মিসেস কাশমিরি কামালসহ তার স্বামী লোটাস কামালের বিরুদ্ধে পৃথক মামলা করবে দুদক।

    মেয়ে কাশফি কামালের নামে ৩১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ১৯৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তিনি নিজ ও ব্যবসায়িক ৩৮ টি অ্যাকাউন্টের মাধ্যমে ১৭৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৫৪৮ টাকা লেনদেন করেছেন। যা সন্দেহজনক। তার পিতা লোটাস কামাল মন্ত্রী থাকাকালীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জন করেছেন। লোটাস কামালসহ কাশফি কামালের বিরুদ্ধে পৃথক মামলার করা হচ্ছে।

    আরেক মেয়ে নাফিসা কামালের ১৭ ব্যাংক অ্যাকাউন্টে ১৯৯ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৪৭ টাকার লেনদেন করা হয়েছে। নাফিসা কামালসহ তার পিতা লোটাস কামালের বিরুদ্ধে পৃথক মামলার সিদ্ধান্দ দুদকের।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version