Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নেপালে সাত বাংলাদেশি গ্রেফতার
    Lead

    নেপালে সাত বাংলাদেশি গ্রেফতার

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কFebruary 23, 2025Updated:February 23, 2025No Comments1 Min Read

    রাজধানী কাঠমান্ডু থেকে সাত বাংলাদেশিকে গ্রেফতার করেছে নেপালের পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গোপন খবর পেয়ে ওই বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযানে নামে কাঠমান্ডু পুলিশের ডিস্ট্রিক ক্রাইম ইনভেস্টিগেশন অফিস।

    পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এ বাংলাদেশিরা নেপালে অবস্থান করছিল। তাদের মধ্যে কয়েকজন সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

    তবে কী ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হলো সেটি স্পষ্ট করে কিছুই জানায়নি পুলিশ। গ্রেফতারকৃতদের বয় ২৬ থেকে ৪৬ বছরের মধ্যে। পরবর্তী ব্যবস্থা নিতে তাদের অভিবাসন বিভাগ অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরের দিকে দেশটির ক্লাং এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশিসহ অন্তত ৫৯৮ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

    মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফ্রি এমবোক তাহা বলেছেন, ভোর সাড়ে ৫ টায় শুরু হওয়া এ অভিযানে সন্দেহভাজন ৬৩০ অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাদের মধ্যে থেকে ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স ১৭ থেকে ৫৭ বছর।

    গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনারের (ইউএনএইসসিআর) কার্ডধারী বলে দাবি করেছেন। তবে তারা গ্রেফতার এড়ানোর জন্য এ দাবি করেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। সূত্র: পিটিআই

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version