Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা, যুবকের মৃত্যু
    Lead

    কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা, যুবকের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারBy নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারFebruary 24, 2025No Comments2 Mins Read

    কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিহাব কবির নাহিদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। শিহাব কবির সমিতিপাড়ার বাসিন্দা ও প্রবীণ শিক্ষক মো. নাছির উদ্দিনের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া পাড়ার বাসিন্দা জাহেদ হোসেন নামে এক যুবকের সঙ্গে বিমানবাহিনীর তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে এসে বিমানবাহিনীর ঘাঁটিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

    পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে শিহাব কবির নাহিদ গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    শিহাবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা লাঠিসোঁটা হাতে বিমানবাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হয়। দুপুর ১২টার দিকে সাবেক এমপি লুৎফর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

    কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে ৫০-৬০ জন পুলিশ সদস্য মোতায়েন আছেন। মোটরসাইকেলের হেলমেট না পরাকে কেন্দ্র করেই এ সংঘর্ষ হয়।

    দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারসংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটিতে কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

    নিহত শিহাবের মা আমেনা খাতুন বলেন, আমার ছেলে বাসার দরজায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ মাথায় গুলি লাগে। মুহূর্তের মধ্যে সে লুটিয়ে পড়ে।

    কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি অংশে দীর্ঘদিন ধরে বিমানবাহিনীর ঘাঁটি নির্মাণ চলছে। স্থানীয়দের দাবি, তারা জলবায়ু উদ্বাস্তু ও উচ্ছেদের শিকার হচ্ছেন। তবে স্থানীয় অপসারিত কাউন্সিলর আকতার কামাল বলেন, উচ্ছেদের সঙ্গে এ ঘটনার সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।

    কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাবোক্তগীন মাহমুদ বলেন, শিহাবের মাথার পেছনের অংশ উড়ে গেছে। গুলিতে নাকি ইটপাটকেলের আঘাতে সে মারা গেছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হচ্ছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

    বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version