Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইশরাকের পোস্টে সারজিসের পাল্টা মন্তব্য
    Lead

    ইশরাকের পোস্টে সারজিসের পাল্টা মন্তব্য

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMarch 6, 2025No Comments1 Min Read

    ঢাকা : বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ‘ছাত্র-জনতা’ বা ‘সমন্বয়ক’ পরিচয়ে লুটপাটকারীদের কঠোর হস্তে দমনের আহবান জানিয়েছেন।

    বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্টে এ আহবান জানান তিনি। ওই পোস্টে মন্তব্যে দলীয় পরিচয়ে চাঁদাবাজি করলে তাদের দমনের আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

    স্ট্যাটাসে ইশরাক লেখেন, ‘“ছাত্র-জনতা” অথবা “সমন্বয়ক” পরিচয়ে কিছু দূর্বৃত্ত দেশব্যাপী ডাকাতি, লুটপাট ও দখলদারিতে জড়িত হয়ে পড়েছে। কখনও এরা রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করছে এবং কখনও এরা ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাচ্ছে। এদেরকে কঠোর হস্তে দমন করার আহবান জানাচ্ছি। অপরাধীদের পরিচয় একটাই সেটা হলো অপরাধী।

    ইশরাক হোসেনের পোস্ট দেয়ার কিছুক্ষণ পরেই মন্তব্যের ঘরে কমেন্ট করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

    সারজিস আলম লেখেন, একইভাবে যারা দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারিত্ব, লুটপাট করছে, তাদেরকেও কঠোর হস্তে দমন করতে হবে।

    এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন ও এনসিপি নেতা সারজিসের পোস্ট ও রিপ্লাইতে অনেককে পক্ষে-বিপক্ষে নানা রকম মন্তব্য করতে দেখা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version