Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » উপদেষ্টা ফরিদা আখতার-ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ
    Lead

    উপদেষ্টা ফরিদা আখতার-ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMarch 8, 2025No Comments2 Mins Read

    ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

    সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত ৯টার দিকে প্রবর্তনা নামে ওই প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষপে করে পালিয়ে যান এক ব্যক্তি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এ সময় প্রবর্তনার সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ দুটি বস্তুও উদ্ধার করা হয়।

    পুলিশের ধারণা বোতলে পেট্রোল ভরে আগুন ধরিয়ে ছুড়ে মারা হয়। এ ঘটনায় কারা জড়িত তা সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

    মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের প্রবর্তনা নামক ওই দোকানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

    হাফিজুর রহমান বলেন, কে বা কারা এ পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    তিনি বলেন, পেট্রোল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়েছে। তবে আগুন পুরোপুরি লাগেনি। টিনের চালার উপর থেকে বোতল জব্দ করা হয়। এ ঘটনায় কারা জড়িত তা সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version