Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিরিয়ায় সংঘর্ষে আসাদপন্থি ৩৪০ জন নিহত
    Lead

    সিরিয়ায় সংঘর্ষে আসাদপন্থি ৩৪০ জন নিহত

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMarch 8, 2025No Comments2 Mins Read

    সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী আলাউইত সম্প্রদায়ের ৩৪০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

    গত কয়েক দিনে দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চলে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (০৮ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

    বর্তমানে দেশটির নিরাপত্তা বাহিনী সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের তীব্র হামলার মুখোমুখি হচ্ছে। এর জেরে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীটির বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সিরীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির পশ্চিম উপকূলীয় আলউইত সম্প্রদায় অধ্যুষিত এলাকায় ভয়াবহ সংঘর্ষের পর ওই অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

    শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা পশ্চিম উপকূলীয় অঞ্চল ও লাতাকিয়ার পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে আলাউইত সম্প্রদায়ের ৩৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

    অবজারভেটরি বলেছে, নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থি যোদ্ধারা আলাউইত সম্প্রদায়ের সদস্যদের ‘‘মৃত্যুদণ্ড কার্যকর’’ করার মতো করে হত্যা করেছে। এছাড়াও তাদের বাড়িঘর ও সম্পত্তি লুটপাট করা হয়েছে।

    যুক্তরাজ্যভিত্তিক এ সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বেসামরিক হত্যাকাণ্ড নিয়ে প্রাণহানির মোট সংখ্যা ৫৫৩ জনে পৌঁছেছে। তাদের মধ্যে নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর ৯২ সদস্য ও বাশার আল-আসাদ সমর্থিত ১২০ জন যোদ্ধাও রয়েছেন।

    সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা আলাউইত অধ্যুষিত গ্রাম থেকে একজনকে গ্রেফতার করার পর সংঘর্ষের সূত্রপাত হয়।

    তবে শনিবার ওই অঞ্চলের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া নিরাপত্তা বাহিনী অভিযান অব্যাহত আছে ও কিছু কিছু এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সূত্র: এএফপি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version