Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ডেসকো বোর্ডের ৫০০ তম বোর্ড সভা অনুষ্ঠিত
    বাংলাদেশ

    ডেসকো বোর্ডের ৫০০ তম বোর্ড সভা অনুষ্ঠিত

    Toufiq ApuBy Toufiq ApuMarch 23, 2025Updated:March 23, 2025No Comments2 Mins Read

    ডিডিপি ডেস্ক: সঠিক, সৎ এবং দক্ষ নেতৃত্বের জন্য এবারের পবিত্র মাহে রমজানে ডেসকোসহ সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। কোন যাদু মন্ত্র নয়, শুধু সঠিক নেতৃত্বের সুনির্দিষ্ট নির্দেশনায় রমজান মাসে সারাদেশে শতভাগ গ্রাহকসেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন প্রধান নির্বাহী কর্মকর্তা, পিপিপি এ (সচিব) ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম।

    ২৩ মার্চ ২০২৫ রবিবার ডেসকো বোর্ডের ৫০০ তম বোর্ড সভা বিকাল ৩ টায় মিরপুরস্থ ডেসকো’র স্ক্যাডা সেন্টারে অনুষ্ঠিত হয়।
    ডেসকো বোর্ডের মাননীয় চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম ৫০০ তম সভা উপলক্ষে বোর্ডের সকল সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক ক্রেস্ট প্রদানের মাধ্যমে সভা শুরু করেন। এসময় ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অবসরপ্রাপ্ত) বোর্ডের চেয়ারম্যানকে ফুল ও স্মারক ক্রেস্ট প্রদান করেন।
    প্রথমেই পবিত্র মাহে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষে এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ডেসকো কর্তৃক গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ৫০০ তম বোর্ড সভায় ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালকসহ সকল সদস্যদের উপস্থিতিতে বোর্ডের চেয়ারম্যান মানসম্মত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ হন।
    সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ সবুর হোসেন।
    আরও উপস্থিত ছিলেন
    এ. এইচ. এম জিয়াউল হক, অতিরিক্ত সচিব (অব:) ও পরিচালক, ডেসকো বোর্ড,
    প্রকৌশলী আবদুল্লাহ নোমান, ব্যবস্থাপনা পরিচালক, ডিপিডিসি এবং পরিচালক, ডেসকো বোর্ড,
    তাহমিনা বেগম, যুগ্ম সচিব, বিদ্যুৎ বিভাগ ও পরিচালক, ডেসকো বোর্ড, জনাব অঞ্জনা খান মজলিশ, সদস্য (অর্থ), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পরিচালক, ডেসকো বোর্ড, জনাব মোহাম্মদ সোলায়মান, উপসচিব, বিদ্যুৎ বিভাগ ও পরিচালক, ডেসকো বোর্ড, মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব), বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও পরিচালক, ডেসকো বোর্ড,
    ফারজানা শারমিন (পুতুল), অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও স্বতন্ত্র পরিচালক, ডেসকো বোর্ড।
    এরপর বোর্ডসভার এজেন্ডার উপর আলোচনা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version