Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ডেসকো’র উত্তরা কেন্দ্রে বিদ্যুৎ বিভাগের গণশুনানি
    বাংলাদেশ

    ডেসকো’র উত্তরা কেন্দ্রে বিদ্যুৎ বিভাগের গণশুনানি

    Toufiq ApuBy Toufiq ApuMarch 25, 2025No Comments2 Mins Read

     নিজস্ব প্রতিবেদক : গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের একটি গণশুনানী অনুষ্ঠান উত্তর পূর্ব বিক্রয় ও বিতরণ বিভাগের সেবা কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ সবুর হোসেন।

    গণ শুনানিতে অংশ নেয়া গ্রাহকগণ বিদ্যুতের ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, সোলার প্যানেল স্থাপন, প্রি-পেইড মিটারের রিচার্জ সুবিধা, কল সেন্টারের মাধ্যমে সেবা গ্রহণ , বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ , নতুন বিদ্যুৎ সংযোগ গ্রহণ ও লোড বৃদ্ধি করাসহ ডেসকো’র বিভিন্ন সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
    বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব মোঃ সবুর হোসেন গ্রাহকদের নানান প্রশ্নের উত্তর দেন। প্রশ্নোত্তর পর্বে নানা রকম সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন ডেসকো’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অপারেশন মো: জুলফিকার তাহমিদ।
    জনাব মোঃ সবুর হোসেন ডেসকো’র সেবা সম্পর্কে গ্রাহকগণের মতামত ও পরামর্শ শোনেন এবং সেবার মান উন্নয়নের বিষয়ে ডেসকো’র কর্মকর্তাগণকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ডেসকোর পক্ষ হতে অপ্রয়োজনীয় বাতি-ফ্যান ব্যবহার হতে বিরত থাকা, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখা এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করাসহ ডেসকো’র সার্বিক কার্যক্রমে গ্রাহকগনের সহায়তা কামনা করা হয়।
    গণশুনানীতে আরও উপস্থিত ছিলেন ডেসকো’র প্রধান প্রকৌশলী (নর্থ জোন) মো: এনামুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী শাহরিয়ার পারভেজ এবং উত্তরা সার্কেলের কর্মকর্তা-কর্মচারীসহ উত্তরা অঞ্চলের গ্রাহকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ডেসকো’র উত্তরা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: শওকত আলী।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version