Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শেয়ারবাজার থেকে দুদিনে ৫ লাখ কোটি ডলার উধাও!
    Lead

    শেয়ারবাজার থেকে দুদিনে ৫ লাখ কোটি ডলার উধাও!

    ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব
    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কApril 5, 2025No Comments2 Mins Read

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় ৭০টির মতো দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক (রিসিপ্রোক্যাল ট্যারিফ) আরোপের ঘটনায় চীনের পাল্টা আঘাতে টালমাটাল হয়ে পড়েছে আমেরিকার শেয়ার বাজার। দেশটিতে করোনার মহামারির পর গত দুদিনে রেকর্ড দরপতন হয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, এই দুদিনে মার্কিন শেয়ারবাজার ওয়াল স্ট্রিট থেকে ৫ ট্রিলিয়ন ডলার বা ৫ লাখ কোটি ডলার উধাও হয়ে গেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

    চীন আমেরিকান পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। এর আগে, চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট।

    নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গত ২ এপ্রিল বিভিন্ন দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই শুল্কনীতির মূল উদ্দেশ্য হলো আমেরিকার বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়া।

    চীনের ঘোষণার পর স্থানীয় সময় শুক্রবার (০৪ এপ্রিল) টানা দ্বিতীয় দিনের মতো ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতন হয়। মাত্র দুই দিনে মার্কিন শেয়ারবাজার থেকে ৫ ট্রিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনা এমন এক বাণিজ্য যুদ্ধকে উসকে দিয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং আসন্ন মন্দার ভয়কে বাড়িয়ে তুলেছে। মার্কিন শেয়ারবাজার ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ, এসঅ্যান্ডপি-৫০০ এবং নাসডাক কম্পোজিট—এই তিন সূচক ২০২০ সালের তাদের সবচেয়ে বড় পতন দেখেছে।

    এসঅ্যান্ডপি-৫০০ সূচক দিনের শেষে ৬ শতাংশ এবং গত দুই দিনে ১০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে, যার ফলে মাত্র দুই দিনে সূচকটির বাজার মূলধন ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার কমে গেছে। বৃহস্পতিবার ও শুক্রবার মিলিয়ে ডাউ সূচক ৯ দশমিক ৩ শতাংশ এবং নাসডাক সূচক ১১ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে।

    ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের প্রতিক্রিয়া বিশ্বব্যাপী মন্দার আশঙ্কাকে উসকে দিয়েছে এবং মার্কিন কোম্পানিগুলোর বাজার মূলধন থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার উধাও করে দেওয়ার ঘটনা ঘটল। বিনিয়োগকারীদের মধ্যে ক্রমবর্ধমান আতঙ্ককে প্রতিফলিত করে শেয়ারবাজারের অনাস্থা ও ‘ভীতি সূচক’ সিবিওই ভোলাটিলিটি ইনডেক্স ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ স্তরে পৌঁছে লেনদেন শেষ করেছে।

    বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যানের অনুমান, বছরের শেষ নাগাদ বিশ্ব অর্থনীতি মন্দায় প্রবেশ করার আশঙ্কা ৬০ শতাংশ, যা আগে ৪০ শতাংশ অনুমান করা হয়েছিল।

    লন্ডনের ট্র্যাডিশন সংস্থার মার্কেট অ্যান্ড ইক্যুইটি স্ট্র্যাটেজিস্ট স্টেফান ইকোল বলেছেন, ‘এটি তাৎপর্যপূর্ণ এবং এখানেই এর শেষ হওয়ার সম্ভাবনা কম। আর এ কারণেই বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।’

    ডেইলি ঢাকা প্রেস/ ০৫ এপ্রিল ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version