Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গাজায় প্রতিদিন অন্তত ১০০ শিশু হতাহত: জাতিসংঘ
    Lead

    গাজায় প্রতিদিন অন্তত ১০০ শিশু হতাহত: জাতিসংঘ

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কApril 5, 2025No Comments2 Mins Read

    গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি হামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে গাজায় প্রতিদিন অন্তত ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর প্রধান ফিলিপ লাজারিনি।

    ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে বলেন, গাজার যুদ্ধ শিশুদের শৈশব কেড়ে নিচ্ছে এবং গাজাকে শিশুদের জন্য একটি বসবাসের অযোগ্য জায়গা বানিয়ে ফেলেছে।

    তিনি আরো জানান, দেড় বছর ধরে চলা যুদ্ধের ফলে গাজায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিহত হয়েছে।

    লাজারিনি উল্লেখ করেন, এ বছরের শুরুতে একটি অস্থায়ী যুদ্ধবিরতির কারণে গাজার শিশুদের বেঁচে থাকার এবং শৈশবের কিছু অনুভূতি অনুভব করার সুযোগ হয়েছিল। তবে যুদ্ধ আবার শুরু হওয়ায় তারা সেই সুযোগও হারিয়েছে।

    তিনি এটিকে ‘মানবতার ওপর কলঙ্ক’ হিসেবে বর্ণনা করেন এবং যুদ্ধবিরতি পুনরায় চালু করার আহ্বান জানান।

    ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১৭ হাজার ৯৫৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৭৪ নবজাতক, ৮৭৬ জন এক বছরের কম বয়সী শিশু, ১৭ জন শিশু যারা বাস্তুচ্যুত শিবিরে শীতে মারা গেছে এবং ৫২ জন শিশু অনাহার ও অপুষ্টিতে মারা গেছে।

    এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলা আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

    ২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৫০ হাজার ৬০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১৫ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। সূত্র: আনাদোলু এজেন্সি, আল-জাজিরা

    ডেইলি ঢাকা প্রেস / ০৫ এপ্রিল ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version