Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মুখে কালো কাপড় বেঁধে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদ ইবি ছাত্রদলের
    শিক্ষাঙ্গন

    মুখে কালো কাপড় বেঁধে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদ ইবি ছাত্রদলের

    DDP DigitalBy DDP DigitalApril 8, 2025No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় দখলদার ইহুদী ইসরায়েলী বাহিনী কতৃক ক্রমাগত নৃশংস আগ্রাসন এবং বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

    মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জমায়েত হয় শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। এসময় তারা মুখে কালো কাপড় বেঁধে চলমান নির্যাতন ও গণহত্যার বিপক্ষে অবস্থান জানান। এতে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

    এসময় বক্তারা বলেন, একজন মুসলমান হয়ে অপর মুসলমান ভাইবোনদের সাথে ঘটে চলা নির্মম হত্যাকাণ্ড আমরা আর মেনে নিতে পারছি না। যে সময় শিশুদের স্কুলে যাওয়ার কথা ছিল, সুন্দর জীবন কাটানোর কথা ছিল সেখানে তারা আজ মৃত্যুপুরীতে অবতীর্ণ হয়েছে। শুধু প্রতিবাদ জানালেই হবে না, ওআইসির মাধ্যমে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে ওই নেতানিয়াহুর ফাঁসি কার্যকর করতে হবে।

    সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ বলেন, বিশ্বের ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র প্রতি আহ্বান থাকবে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ ঘোষণা করা এবং ফিলিস্তিনিদের মুক্ত করা। ইসরায়েলকে একাধিকবার ‘বয়কট’ উল্লেখ্য করে ফ্রি ফিলিস্তিন, সেভ ফিলিস্তিন এর দাবি জানান এই নেতা।

    শাখা ছাত্রদলের সদস্য-সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিনিয়ত ইসরায়েলি নৃসংসতা বেড়েই চলেছে। এই মুসলিম ভাই-বোনদের আহাজারিতে গাজার ও রাফার বাতাস আজ ভারী। ইসরায়েল আন্তর্জাতিক, মানবিক, সব নিয়ম ভঙ্গ করে সাংবাদিক স্বাস্থকর্মীসহ অসংখ্য নিরপরাধ মানুষ এবং শিশুকে হত্যা করেছে। সর্বপরি গাজার হামলা খুবই অসহনীয়। আমাদের আহবান মুসলিম দেশগুলো এক হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো।

    শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায়ে টার্গেট করে করে আমার ভাইবোন ও শিশুদের হত্যা করা হচ্ছে। সেখানে এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। খাদ্যের অভাবে পানির অভাবে চিকিৎসার অভাবে অগণিত মানুষ মারা যাচ্ছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। সৌদি আরব, আরব আমিরাতের শেখদের ভুমিকা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। যারা নিজেদের ইসলামের ধারক বহুত মনে করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের সব কিছু নিয়ে ফিলিস্তিনির পাশে দাঁড়ান। নইলে আপনাদের হাশরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version