Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আসন্ন গ্রীষ্ম মোকাবিলায় ডেসকো’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বাংলাদেশ

    আসন্ন গ্রীষ্ম মোকাবিলায় ডেসকো’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

    Toufiq ApuBy Toufiq ApuApril 8, 2025Updated:April 8, 2025No Comments2 Mins Read

    ডিডিপি ডেস্ক: `সরকারি সেবা সম্বন্ধে সব সময় সর্বসাধারণের একটা নেতিবাচক ধারণা থাকে। এবারই প্রথম সরকারের প্রতি সাধারণ জনগণের ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি পবিত্র মাহে রমজানে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে’ বলে মন্তব্য করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) পিপিপিএ ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি এর জন্য ধন্যবাদ জানান বিদ্যুৎ উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানসহ বিদ্যুৎ বিভাগের নীতি নির্ধারণী পর্যায় থেকে সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীগণকে ।
    ৮ এপ্রিল ২০২৫ বুধবার ডেসকো’র ট্রেনিং বিল্ডিংয়ে ডেসকো’র উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অবসরপ্রাপ্ত)। তিনি বলেন, ‘ সরকারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম লোডশেডিং মুক্ত পবিত্র রমজান মাস পার করতে পেরেছি। গ্রীষ্মকালীন চ্যালেঞ্জ আমরা একইভাবে মোকাবিলা করতে প্রস্তুত এবং আগামী দিনে চেয়ারম্যান মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনা কামনা করছি।’
    নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষে এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ডেসকো কর্তৃক গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় ডেসকো’র সকল কর্মকর্তাদের নিকট হতে সুনির্দিষ্ট পরামর্শ গ্রহণ করা হয়। গ্রাহকসেবার মানোন্নয়নে স্বতঃস্ফূর্ত এই সভার সকল পরামর্শকে আমলে নিয়ে আগামীদিনের বিশেষ করে গ্রীষ্মকালীন কর্মপরিকল্পনা করার নির্দেশনা প্রদান করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। সরকারের একজন কর্মী হিসেবে মুহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পবিত্র রমজানের মত কোয়ালিটি বিদ্যুৎ সেবা প্রদান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version