Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সংস্কার প্রস্তাবে ত্রিমুখী অবস্থানে বিএনপি, জামায়াত ও এনসিপি
    Lead

    সংস্কার প্রস্তাবে ত্রিমুখী অবস্থানে বিএনপি, জামায়াত ও এনসিপি

    জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ১৬৬ সুপারিশ
    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাApril 9, 2025No Comments2 Mins Read

    ঢাকা : জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ১৬৬টি সংস্কার সুপারিশে ভিন্নমুখী মতামত দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন ও বিচার বিভাগসহ ছয়টি বিষয়ে গঠিত কমিশনের সুপারিশে তিনটি দলের অবস্থানে এসেছে স্পষ্ট পার্থক্য। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ও মেয়াদ নিয়েও রয়েছে মতবিরোধ।

    বিএনপির ভিন্নমত স্পষ্ট
    বিএনপি ঐকমত্য কমিশনের অনেক সুপারিশে দ্বিমত জানিয়েছে। বিশেষ করে, ১৯৭১ ও ২০২৪ সালকে একই স্তরে তুলনার প্রস্তাব এবং রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে দলটি একমত নয়। তবে বিচার বিভাগের বেশিরভাগ সংস্কার প্রস্তাবে বিএনপি সম্মতি জানিয়েছে।

    দলটির মত অনুযায়ী, নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়িয়ে ডিলিমিটেশনের অধিকার অধ্যাদেশের মাধ্যমে ইসির হাতে দেওয়া যেতে পারে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সংক্রান্ত ২০টি প্রস্তাবের মধ্যে ১১টিতে সরাসরি একমত, কয়েকটিতে নীতিগত একমত এবং একটি প্রস্তাবে ভিন্নমত জানিয়েছে দলটি। প্রশাসন সংস্কারের ২৬টি প্রস্তাবের প্রায় অর্ধেকের সঙ্গে একমত এবং বাকি অর্ধেকে মতামত দিয়েছে।

    নির্বাচনব্যবস্থা নিয়ে কমিশনের ২৭টি প্রস্তাবের অধিকাংশই সংবিধান সংশোধনের আওতাভুক্ত বলে মনে করছে বিএনপি। তাই এসব বিষয়ে কমিশনের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের মাধ্যমেই আলোচনা হওয়া উচিত বলে দলটির দাবি।

    সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে জামায়াত
    জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবিধানের মূলনীতিতে ‘আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও আস্থা’ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। দলটি সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায় এবং নির্বাচন কর্মকর্তাদের রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করতে চায়।

    দ্বিকক্ষবিশিষ্ট সংসদের ধারণা মেনে নিলেও পুরোপুরি একমত নয় জামায়াত। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে আস্থাভোট ও বাজেট পাসে সংসদ সদস্যদের স্বাধীনতা নিশ্চিত করার পক্ষে মত দিয়েছে তারা। তবে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায় না দলটি।

    গণপরিষদের দাবি এনসিপির
    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঐকমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত, ২৯টিতে আংশিক একমত এবং ২২টিতে দ্বিমত জানিয়েছে। দলটি আসন্ন নির্বাচনকে একটি ‘গণপরিষদ নির্বাচন’ হিসেবে আয়োজনের প্রস্তাব দিয়েছে, যার মাধ্যমে সংবিধান সংস্কার সম্ভব হবে।

    তরুণদের রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে প্রার্থী মনোনয়নে ১০ শতাংশ কোটা এবং সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর রাখার প্রস্তাব দিয়েছে এনসিপি। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হওয়ার দাবিও তুলেছে দলটি।

    দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের ক্ষেত্রে এনসিপি একমত এবং চায় উচ্চকক্ষের প্রার্থী তালিকা আগেই প্রকাশ করা হোক। নির্বাচনকালীন সরকারের মেয়াদ ৭০–৭৫ দিন এবং কাজ হবে কেবল নির্বাচন আয়োজন—এমন ব্যবস্থার পক্ষে তারা।

    এনসিসি থাকলে আলাদা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই বলে মনে করে এনসিপি। বিচার বিভাগের জন্য আর্থিক স্বাধীনতা ও নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠার দাবিও জানিয়েছে দলটি।

    ডেইলি ঢাকা প্রেস /০৯ এপ্রির ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version