Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট আসছে
    Lead

    ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট আসছে

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাApril 16, 2025No Comments2 Mins Read

    ঢাকা : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে ২০২৫–২৬ অর্থবছরের জন্য ব্যয়ের দিক থেকে তুলনামূলক ছোট আকারের বাজেট প্রস্তাব করছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের আর্থিক, মুদ্রা ও বিনিময় হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

    অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বাজেটে সবচেয়ে বড় পরিবর্তন আসছে উন্নয়ন ব্যয়ে। উন্নয়ন বাজেট কমিয়ে ধরা হচ্ছে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা, যেখানে চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২ লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকা।

    বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা গত বছরের ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

    অন্যদিকে পরিচালন ব্যয় বাড়িয়ে ধরা হয়েছে ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া এবং বিদেশি ঋণ ও অনুদান হ্রাস পাওয়ায় বাজেট আকার কমানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    অতীতের বড় প্রকল্পগুলোর বাস্তবায়নে সময় ও ব্যয় বাড়ানো এবং অনিয়মের কারণে জাতীয় অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে, বিশেষ করে ঋণ পরিশোধের ক্ষেত্রে। এ অবস্থায় মেগা প্রকল্প গ্রহণ না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    মূল্যস্ফীতি দমন ও বাজেট বাস্তবায়নযোগ্য রাখতে সরকার সংকোচনমূলক মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় কমানোর কৌশল গ্রহণ করছে। তবে নিম্নআয়ের মানুষদের কিছুটা স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা খাতের ভাতাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়ানোর উদ্যোগ থাকছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তি খাত বাজেটে অগ্রাধিকার পাবে।

    যদিও বাজেটের আকার কমানো হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরবর্তীতে রাজস্ব ঘাটতির কারণে প্রায় ৫০ হাজার কোটি টাকা কমানো হয়েছিল।

    আগামী অর্থবছরের বাজেটে রাজস্ব-ব্যয়ের ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের ঘাটতির তুলনায় ৩০ হাজার কোটি টাকা কম। এই ঘাটতি পূরণে ব্যাংক, সঞ্চয়পত্র এবং বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

    একই সঙ্গে নতুন অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ধরা হচ্ছে ৫ দশমিক ৫ শতাংশ, যদিও এটি বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির পূর্বাভাসের চেয়ে বেশি।

    সরকারের এই নতুন বাজেট প্রস্তাবের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, নিয়ন্ত্রিত ও বাস্তবভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনার বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    ডেইলি ঢাকা প্রেস/ ১৬ এপ্রিল ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version