Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নসরুল হামিদের ফ্ল্যাট-গাড়ি ও ৩৮ কোটি টাকা জব্দের নির্দেশ
    Lead

    নসরুল হামিদের ফ্ল্যাট-গাড়ি ও ৩৮ কোটি টাকা জব্দের নির্দেশ

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাApril 20, 2025No Comments1 Min Read

    ঢাকা : সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঢাকায় একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট, তিনটি গাড়ি ক্রোক এবং তার নামে থাকা ৭০টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে মোট জমা রয়েছে প্রায় ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা।

    রোববার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

    দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আদালতে এসব সম্পদ ক্রোক ও হিসাব ফ্রিজ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, নসরুল হামিদের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা রয়েছে, যা সুষ্ঠু তদন্তে অন্তরায় হতে পারে।

    ক্রোক করা স্থাবর সম্পদের মধ্যে রয়েছে—রাজধানীর পরিবাগ এলাকায় ‘প্রিয় প্রাঙ্গণ’ নামক স্থানে একটি ফ্ল্যাট এবং বনানীর পিপি টাওয়ারে তিনটি অ্যাপার্টমেন্ট। এসব সম্পদের আনুমানিক মূল্য ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা ধরা হয়েছে।

    এছাড়াও, তার নামে থাকা তিনটি গাড়িও ক্রোকের আওতায় আনা হয়েছে। মামলার আবেদনে এসব সম্পদের প্রকৃত উৎস ও উপার্জনের বৈধতা সম্পর্কে অনুসন্ধানের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

    ডেইলি ঢাকা প্রেস / ২০ এপ্রিল ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version