Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঢাকা মোটর শো-এ আকিজ রিসোর্সের বেনজোল লুব্রিকেন্টস
    Top 4

    ঢাকা মোটর শো-এ আকিজ রিসোর্সের বেনজোল লুব্রিকেন্টস

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMay 3, 2025Updated:May 3, 2025No Comments2 Mins Read

    দেশের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ অটোমোটিভ প্রদর্শনী ‘ঢাকা মোটর শো ২০২৫’-এর ১৮তম আসরে অংশ নিচ্ছে আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বেনজল লুব্রিকেন্টস-এর একমাত্র পরিবেশক হিসেবে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।

    তিন দিনব্যাপী এই আয়োজন আগামী ১ মে শুরু হয়ে ৩ মে পর্যন্ত রাজধানীর পূর্বাচলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বাংলাদেশ (ICCB)-এ অনুষ্ঠিত হবে।

    প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আকিজ রিসোর্স তাদের পণ্য ও সেবাগুলো হল ০২-এর স্টল বি২ (B2)-এ প্রদর্শন করবে।

    এবারের “ঢাকা মোটর শো ২০২৫”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন CEMS Global USA-এর প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। তার সঙ্গে থাকবেন প্রতিষ্ঠানটির গ্রুপ সিইও এস. এস. সারোয়ার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর কামরুল ইসলাম।

    বেনজোল লুব্রিকেন্টস-এর আন্তর্জাতিক অংশীদার বেনজোল গ্লোবাল থেকেও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন প্রদর্শনীতে। উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জিশান মোল্লু, এবং ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার সঞ্জয় গুপ্তা।

    আকিজ রিসোর্স-এর পক্ষ থেকে প্রদর্শনীতে প্রতিনিধিত্ব করবেন প্রধান ব্যবসায়িক উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হাসান এবং আকিজ অটোমোবাইলস-এর অপারেশন হেড মোহাম্মদ হাদিউজ্জামান খান।

    প্রদর্শনীতে অংশগ্রহণের বিষয়ে আকিজ রিসোর্স জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশে বেনজোল লুব্রিকেন্টস-এর পণ্য ও প্রযুক্তিগত অগ্রগতি দর্শনার্থীদের সামনে তুলে ধরা এবং অটোমোটিভ শিল্পে মানসম্পন্ন সেবার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।

    “ঢাকা মোটর শো” গত প্রায় দুই দশক ধরে দেশে আন্তর্জাতিক অটোমোবাইল ব্র্যান্ড ও প্রযুক্তি নিয়ে আগ্রহী দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এবারের আয়োজনে দেশি-বিদেশি বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যন্ত্রাংশ নির্মাতা ও লুব্রিকেন্টস ব্র্যান্ড অংশ নিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version