Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধের আহবান যুক্তরাষ্ট্র-চীন-জি-৭’র
    Lead

    ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধের আহবান যুক্তরাষ্ট্র-চীন-জি-৭’র

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMay 10, 2025No Comments2 Mins Read

    জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ।

    এমন পরিস্থিতিতে উভয় দেশকে চলমান সংঘাত বন্ধ এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ধনী দেশগুলোর জোট জি-৭।

    শনিবার (১০ মে) সকালে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাকিস্তানি গণমাধ্যম ডনে প্রকশিত এ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘গঠনমূলক আলোচনার’ জন্য সহায়তার প্রস্তাব দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেছেন, রুবিও ‘উভয় পক্ষকে উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহবান জানিয়েছেন এবং ভবিষ্যতের সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরুর জন্য মার্কিন সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছেন।

    একই দিন বেইজিং থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও পাকিস্তানকে যুদ্ধের পরিসর না বাড়ানোর আহবান জানিয়েছে। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে গত চার দিনের সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাওয়ার প্রেক্ষাপটে চীন এ আহবান জানাল।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, আমরা ভারত ও পাকিস্তান উভয়কে শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়ার, শান্ত ও সংযত থাকার, শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার এবং উত্তেজনা আরও বাড়িয়ে তোলে এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার উদাত্ত আহবান জানাই।

    অন্যদিকে, শুক্রবার (০৯ মে) বিশ্বের ধনী সাত দেশের জোট জি-৭ ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে ‘অবিলম্বে উত্তেজনা কমানো’ এবং ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহবান জানিয়েছেন।

    তারা সতর্ক করে দিয়ে বলেছেন, আরও সামরিক উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। তারা আরও বলেন, দুই দেশেরই ‘শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সরাসরি সংলাপে বসা উচিত।

    ডেইলি ঢাকা প্রেস/ ১০ মে ২০২৫/ এসি/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version