Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » করমুক্ত আয়সীমা বেড়ে হতে পারে পৌনে ৪ লাখ
    Lead

    করমুক্ত আয়সীমা বেড়ে হতে পারে পৌনে ৪ লাখ

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMay 13, 2025No Comments2 Mins Read

    ঢাকা : আসন্ন জাতীয় বাজেটে ব্যক্তি ও ব্যবসায়ীদের ওপর করের চাপ কমাতে করমুক্ত আয়ের সীমা বাড়ানো ও নির্দিষ্ট কিছু নিয়ম শিথিলের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সূত্রে জানা গেছে, রাজস্ব কর্তৃপক্ষ ব্যক্তি করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পৌনে চার লাখ টাকা করার কথা ভাবছে।

    প্রস্তাবটি আগামী ১৫মে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে উপস্থাপন করা হবে। এরপর ১৯মে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করা হবে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের অংশ হিসেবে। অর্থ উপদেষ্টা আগামী ২ জুন বাজেট উপস্থাপন করতে পারেন। গত ২৬ মাস ধরে বাংলাদেশে নয় শতাংশের বেশি মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় ব্যাপকভাবে কমেছে।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, এপ্রিলে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক ১৭ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে সরকার করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করে। চলমান জীবনযাত্রার ব্যয় সংকট বিবেচনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ী সংগঠনগুলো বারবার করমুক্ত আয়সীমা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

    গত মার্চে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) করমুক্ত আয়সীমা আরও ৫০ হাজার টাকা বাড়ানোর সুপারিশ করে। বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এই সীমা সাড়ে চার লাখ টাকা করার অনুরোধ জানায়। অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলোর বক্তব্যেও একই।

    তাদের মতে, বর্তমান করমুক্ত আয়সীমা অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেই। করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করার কথাও ভাবছে সরকার।

    বর্তমানে কোনো ব্যক্তি সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে আগের অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হয়। কর্মকর্তাদের মতে, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষের বিনিয়োগ সহজ করতে এই বিনিয়োগ সীমা দ্বিগুণ করে ১০ লাখ টাকা করার প্রস্তাব রয়েছে।

    বর্তমানে প্রায় ৪৫টি সরকারি ও বেসরকারি সেবার জন্য রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হয়। ট্যাক্স কমপ্লায়েন্স বাড়ানোর লক্ষ্যে এনবিআর এই ৪৫টি সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক করে।

    তবে প্রস্তাবিত পরিবর্তনের আওতায় ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য প্রথমবার লাইসেন্স নেওয়ার সময় রিটার্নের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হতে পারে। তবে, নবায়নের সময় রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলকই থাকতে পারে।

    আসন্ন বাজেটে সরকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য কর ছাড় বা হ্রাসকৃত হার বাড়ানোর সম্ভাবনা কম। কারণ, আইএমএফের চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণচুক্তির শর্ত ও রাজস্ব বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবেই সরকার সেটি করতে পারবে না।

    রাজস্ব কর্মকর্তারা বলছেন, করছাড় ধাপে ধাপে বাতিল করা হবে। কিছু ছাড় স্বাভাবিক মেয়াদের পর শেষ হয়ে যাবে। আবার কিছু ছাড় আইনগত আদেশের মাধ্যমে কমিয়ে আনা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version