Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বন্যার ঝুঁকি হ্রাসে বাংলাদেশকে বিশ্বব্যাংকের ২৭০ মিলিয়ন ডলার সহায়তা
    Lead

    বন্যার ঝুঁকি হ্রাসে বাংলাদেশকে বিশ্বব্যাংকের ২৭০ মিলিয়ন ডলার সহায়তা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMay 15, 2025No Comments2 Mins Read

    ২০২৪ সালের আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন, কৃষি পুনরুদ্ধার ও জীবিকা উন্নয়নে বিশ্বব্যাংক বাংলাদেশকে ২৭০ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা দিচ্ছে। বুধবার বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরিষদ এ অনুমোদন দেয়।

    এই অর্থে বাস্তবায়ন হবে ‘বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপার্ডনেস অ্যান্ড রেসপন্স’ (বি-স্ট্রং) প্রকল্প। এতে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুর্গত এলাকায় গড়ে তোলা হবে টেকসই অবকাঠামো। উপকৃত হবে প্রায় ১৬ লাখ মানুষ।

    প্রকল্পের আওতায় ৭৯টি বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ ও সংস্কার করা হবে। এগুলো সাধারণ সময়ে প্রাথমিক বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হবে। আশ্রয়কেন্দ্র ছাড়াও সংস্কার করা হবে বাঁধ, সড়ক ও সেতু। পুনঃখনন করা হবে খাল। আধুনিক করা হবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা।

    ঢাকায় বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় বিশ্বের মধ্যে অন্যতম। যদিও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ছে। এই প্রকল্প ভবিষ্যতে দেশের প্রস্তুতি আরও জোরদার করবে।’

    প্রকল্পে গুরুত্ব পাবে জীবিকা উন্নয়ন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়া হবে নগদ সহায়তা ও অস্থায়ী কর্মসংস্থান। প্রায় ৩ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবে এই কর্মসূচি থেকে।

    ৬৫ হাজার কৃষক পরিবারকে দেওয়া হবে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, যন্ত্রপাতি ও সেচ সুবিধা। গড়ে তোলা হবে বীজ গ্রাম, উৎসাহ দেওয়া হবে নারীদের ঘরবাড়ির আঙিনার বাগান চাষে।

    বিশ্বব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ স্বর্ণা কাজী বলেন, ‘এই প্রকল্প শুধু পুনর্গঠন নয়, বরং দুর্যোগ সহনশীলতা গড়ে তুলবে। দীর্ঘমেয়াদে ঝুঁকি কমাবে। ক্ষতিগ্রস্ত জনগণকে সমাজে অন্তর্ভুক্ত করবে।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version