Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন
    বাংলাদেশ

    দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন

    DDP DigitalBy DDP DigitalMay 16, 2025Updated:May 16, 2025No Comments4 Mins Read

    আজিজুল হক ফারুক, বারহাট্টা (নেত্রকোনা): দীর্ঘ ১১ বছর পর আগামী রোববার (২৫ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন। সম্মেলন পরবর্তী একই সঙ্গে কাউন্সিলও অনুষ্ঠিত হবে।সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উৎসবের আমেজ।

    সংশ্লিষ্ট  সূত্রে জানা গেছে,সর্বশেষ ২০১৪ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।সেই কমিটির মেয়াদ চলে গেলে ২০১৯ সালে আহ্বায়ক কমিটি গঠিত হয়।২০১৯ থেকে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে উপজেলা বিএনপির কার্যক্রম।২০২২ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ।কিন্তুু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে তৎক্ষালীন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম ও সাহতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা কর্মী বিএনপির সম্মেলন মঞ্চে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

    পরবর্তীতে বারহাট্টা কারিগরী ও বাণিজ্যক কলেজের মাঠে সম্মেলন দেওয়ার চেষ্টা করা হলে একই দিনে একই স্থানে যুবলীগের পোগ্রাম দেওয়া হয়।তাই বাধ্য হয়ে উপজেলা বিএনপি সম্মেলন স্থগিত করা হয়।

    বারহাট্টা উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৭ টি ইউনিয়নের ৪৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন হেভিওয়েট  প্রার্থীর নাম শুনা যাচ্ছে ।

    নির্বাচনে সভাপতি পদের জন্য লড়বেন বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ। এ পদের জন্য অন্যরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার,বাউসি ইউনিয়নের তিনবারের সফল সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  রশীদ আলম তালুকদার।

    সাধারণ সম্পাদক পদে লড়বেন বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহম্মেদ কমল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ সোহেল।

    নির্বাচনে কয়েকজন ভোটার  বলেন, ‘আমরা সৎ, আদর্শবান ও ত্যাগী নেতাদেরই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করতে চাই। যারা তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকবেন সব সময়।’

    সভাপতি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। তাই আমরা স্বাধীনভাবে দলের সম্মেলন করতে পারছি। বিএনপির সম্মেলনকে ঘিরে বারহাট্টা উপজেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আশা করি, নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত হবে ও শক্তিশালী হবে।’ সভাপতি পদে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    সভাপতি প্রার্থী ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার জানান আমি বিএনপির দুর্দিনে সভাপতি ছিলাম এবং কর্মীদের আগলে রেখেছিলাম। এখনও আমি তৃণমূল কর্মীদের নিয়ে আছি।আমি সকল কাউন্সিলারদের কাছে যাচ্ছি আশা করি তারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।

    সভাপতি প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদার জানান, আমার অভিযোগের ভিত্তিতে  উপজেলা বিএনপির সাত ইউনিয়নের কমিটি থেকে প্রশ্নবিদ্ধ কাউন্সিলর দের বাদ দিয়ে ত্যাগী ৪ জন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি আশা করি তৃনমুল বিএনপির ত্যাগী কাউন্সিলররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।

    সভাপতি প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ বলেন ২৫ মে আমাদের সম্মেলন।দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে আমরা এখানে এসেছি।আমি তৃণমূল বিএনপির সাথে সব সময় ছিলাম এখনও আছি।আশা করি তারা আমাকে ভোটে জয়যুক্ত করবে।

    সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব  আশিক আহমেদ কমল বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আমাদের মামলা-হামলা করে নানারকম অত্যাচার-নির্যাতন করেছে। তাদের অত্যাচারে অসংখ্য মামলার হুলিয়া মাথায় নিয়ে আমাদের পালিয়ে বেড়াতে হয়েছে। তবুও আমি দলের নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি আশা করি, দলীয় নেতাকর্মীরা ভোট দিয়ে সাধারণ সম্পাদক পদে আমাকে বিজয়ী করবেন।’

    সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আক্কাস আলী বলেন, আমি মনে করি বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে। আমি বিএনপির আদর্শের একজন সৈনিক। বিগত দিনে আমি সরকারের নির্যাতনের শিকার হয়েছি , জেল খেটেছি।

    আমি আশা করি এই নির্বাচনে কাউন্সিলররা আমাকে ভোট দিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন।

    আরেক সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আরিফুল্লাহ সোহেল বলেন, বিগত সরকারের আমলে আমার উপর হামলা মামলা ও নির্যাতন হয়েছে। বিএনপির মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। তারই প্রমাণ ২৫ তারিখের নির্বাচন। আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাই। আমি একজন তরুণ প্রতিনিধি হিসেবে সবার সাথে থাকতে চাই। আমি আশা করি ভোটাররা আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version