Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত এক
    বাংলাদেশ

    দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত এক

    DDP DigitalBy DDP DigitalMay 20, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল হোসেন(৪০) নামের একজন নিহত হয়েছে।নিহত মোফাজ্জল বারহাট্টা উপজেলার মহাজনপাড়া এলাকার জালাল উদ্দীনের ছেলে।সে সংঘর্ষ হওয়া দুটি সিএনজির মধ্যে একটির চালক ছিল।সোমবার (১৯মে) দিবাগত রাত দশটা বিশের দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের স্বল্প দশাল এলাকায় এ ঘটনা ঘটে।এসময় বারহাট্টা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    দূর্ঘটনায় গুরুতর আহত হওয়া অন্য যাত্রীরা হলেন বারহাট্টা উপজেলার নোয়াগাঁও গ্রামের হেলিম মিয়া (৩৯), মোসাঃ রুপা আক্তার (২২), একামনি( ২০), আঃ হাকিম (৫৫) নার্গীস আক্তার (৩৫) মোঃ নাসির মিয়া (২২) ও গুমুরিয়া গ্রামের বাদশা মিয়া।

    গুরুতর আহত যাত্রী বাদশা মিয়া বলেন, আমি নেত্রকোনা থেকে বারহাট্টায় আসতে ছিলাম। হঠাৎ বারহাট্টা বাজারের আগে স্বল্প দশাল এলাকায় এসে সিএনজি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে আমি আর কিছুই বলতে পারি নি। দু’টি গাড়িই বেপরোয়া ভাবে চালাচ্ছিলো।

    বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক প্রিয়াঙ্কা দাস বলেন, রাত ১০.৫০ ঘটিকায় ৮ জন কে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার মধ্যে মোফাজ্জল হোসেন নামে একজন রাস্তায় মারা গেছে। বাকী ৭ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

    বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সংঘর্ষে নিহত মোফাজ্জল হোসেন কে দেখতে এসে বারহাট্টা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজরুল ইসলাম সজল বলেন যারা আজকে এই দুর্ঘটনায় আহত এবং নিহত হয়েছে আমরা বারহাটা উপজেলা ছাত্রদল তাদের পাশে থেকে সহযোগিতা করব।

    অন্যদিকে বারহাট্টা সরকারি কলেজের ছাত্রদল আহ্বায়ক আব্দুল আল মামুন বলেন গুরুতর আহতদের মধ্যে একজন আমাদের ছাত্রদল কর্মী আছে। আমার কাছ থেকে ঘটনা শোনার সাথে সাথেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহধর্ম সম্পাদক এটিএম আব্দুল বারী ডেনি নিহত ও আহতদের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের পাশে থাকতে।

    বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, আমরা ঘটনাস্থলে তাত্ক্ষণিকভাবে গিয়েছে । একজন স্পটেই মারা গেছে। অন্যদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া ও আইনী প্রক্রিয়া চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version