Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবির ইংরেজি বিভাগের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে স্মারকলিপি প্রদান
    বাংলাদেশ

    জাবির ইংরেজি বিভাগের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে স্মারকলিপি প্রদান

    জাবি প্রতিনিধিBy জাবি প্রতিনিধিMay 21, 2025No Comments1 Min Read

    জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি)  নতুন কলাভবনের রুম বণ্টনে ইংরেজি বিভাগের প্রতি বৈষম্য নিরসনসহ চার দফা দাবিয়ে স্মারকলিপি প্রদান করে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২১ মে) উপাচার্যের কনফারেন্স কক্ষে দীর্ঘ আলোচনার পর এ স্মারকলিপি জমা দেয় তারা।

    স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হলে বিভাগীয় সংকটসমূহ নিরসন করা জরুরি। অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং তারা পিছিয়ে পড়ছে বলে উল্লেখ করা হয়।

    শিক্ষার্থীদের দাবিগুলো হলো: ১. আগামী ১৫ কর্মদিবসের মধ্যে নতুন কলাভবনের নিচতলায় অবস্থিত ইংরেজি ও দর্শন বিভাগের মধ্যে রুম সমবণ্টন করে ইংরেজি বিভাগের রুম সংকট দূর করতে হবে। ২. একটি আলাদা রুম বরাদ্দ দিয়ে বিভাগের জন্য একটি আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব গঠন করতে হবে। ৩. মান উন্নয়নমূলক পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে। ৪. ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশের পরে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করার সুযোগ প্রদান করতে হবে।

    স্মারকলিপিতে আরও বলা হয়েছে, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মুখে পড়বে। শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিক দাবিগুলোর যথাযথ গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version