Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দেশজুড়ে ৬ দিনব্যাপী কর্মসূচি, রোববার শাহবাগে সমাবেশ
    Lead

    দেশজুড়ে ৬ দিনব্যাপী কর্মসূচি, রোববার শাহবাগে সমাবেশ

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMay 24, 2025No Comments2 Mins Read

    জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র রুখে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ৮০টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’। এর অংশ হিসেবে শনিবার (২৪ মে) থেকে দেশজুড়ে ৬ দিনব্যাপী অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন হবে। রোববার (২৫ মে) রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ হবে।

    গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্ন বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। ভারতীয় প্রক্সি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনও দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। বৃহস্পতিবার আমরা দেখেছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইয়ের রক্তের উপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    বিবৃতিতে আরও বলা হয়, গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের দাবি করা। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে জুলাইয়ের সরকারের গলাটিপে ধরছে। ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম তৈরি করা হলো তখন থেকেই জুলাই শক্তির মধ্যে ফাটল ধরল। আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই।

    জুলাই ঐক্য জানায়, একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেশ ও দেশের বাইরে থেকে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ভারতের সঙ্গে মিলে শেখ হাসিনা বাংলাদেশে রাজনৈতিক শৃঙ্খলা নষ্ট করছে। ভারতীয় এজেন্টরা জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    গত ১০ মে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন- আগামী ৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের বিপ্লবী ঘোষণাপত্র দেয়া হবে। আমরা দেখতে পাচ্ছি তারপর থেকেই ভারতপন্থি দলগুলো পাগলের মতো ছুটাছুটি শুরু করেছে।

    একদিকে ভারত অপরদিকে দেশে থাকা দিল্লিপন্থিরা সরকারকে চাপ দিচ্ছে। আমরা ভারতীয় প্রক্সিদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ভার নিতে হবে।

    উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনার কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাতকে আরও শক্তিশালী করতে জুলাই ঐক্য মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদে আমূল পরিবর্তন প্রয়োজন। উপদেষ্টা পরিষদের যেসব সদস্যরা ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে, তাদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

    আমরা জুলাই ঐক্য থেকে ঘোষণা দিতে চাই, জন্মভূমির স্বার্থে জুলাই যোদ্ধারা আবারও রক্ত দিতে প্রস্তুত। আগ্রাসন রুখতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই জুলাই ঐক্যের পথচলা।

    এরই ধারাবাহিকতায় শনিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত সারাদেশে থাকা জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন পরিচালিত হবে। এ ছাড়া রোববার (২৫ মে) বিকেল সাড়ে ৩টায় জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version