Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবিতে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে রিক্সাচালকদের মাঝে রেনকোট উপহার
    বাংলাদেশ

    জাবিতে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে রিক্সাচালকদের মাঝে রেনকোট উপহার

    Toufiq ApuBy Toufiq ApuMay 31, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি : শুক্রবার বিকেলে বর্ষার ভেজা দিনে রিক্সাচালক ভাইদের দৈনন্দিন জীবনে স্বস্তি দিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিক্সাচালকদের মাঝে রেনকোট বিতরণ করা হয়েছে। লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রেনকোট বিতরণের এই অনন্য কর্মসূচিতে পথিমধ্যেই এই ভ্রাম্যমাণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) জনাব অধ্যাপক ড. সোহেল আহমেদ। সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে রিক্সাচালক ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রেনকোট বিতরণ করেন৷

    লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এই অনন্য কাজগুলোকে সাধুবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) জনাব অধ্যাপক ড. সোহেল আহমেদ। তিনি পথিমধ্যেই রেনকোট বিতরণ কর্মসূচিতে যুক্ত হয়ে সংগঠনটির ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রেখে মানুষের পাশে থাকা এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।

    রেনকোট বিতরণ কর্মসূচির বিষয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো রিক্সাচালক ভাইদের বর্ষার দিনে ভিজে গিয়ে অসুস্থ হওয়া কিংবা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে কিছুটা হলেও সুরক্ষা দেওয়া।রিক্সাচালকরা আমাদের সমাজের পরিশ্রমী একটি অংশ, যাদের আমরা প্রতিদিন কাজে লাগাই কিন্তু তাদের জীবনসংগ্রাম প্রায়ই আমাদের দৃষ্টির আড়ালেই থেকে যায়। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। লাল সবুজের এই উদ্যোগ প্রমাণ করে, সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ সমাজ পরিবর্তনের একটি বড় শক্তি হয়ে উঠতে পারে।”

    ক্যাম্পাসজুড়ে এই রেনকোট বিতরণ কর্মসূচিতে রিক্সাচালকরা ভীষণ খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একজন রিক্সাচালক বলেন, “প্রতিদিন বৃষ্টিতে ভিজে আমাদের চলা খুব কষ্টের হয়। এই রেনকোট আমাদের অনেক উপকারে আসবে।”

    লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের সদস্য ৫৩ ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নোঃ রিফাত বলেন, ” লাল সবুজ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি সদস্যরা ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

    উল্লেখ্য যে লাল সবুজ উন্নয়ন সংঘ ২০১১ সাল থেকে দেশের সিংহভাগ জেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ বিভিন্ন সচেতনামূলক ক্যাম্পেইন, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ উপহার, পাঠদান কর্মসূচি, ঈদের নতুন জামা উপহার, শীতার্তদের মাঝে কম্বল উপহার, বৃক্ষরোপণ, রক্তদান, স্বাস্থ্য সচেতনামূলক কর্মসূচি, বিভিন্ন ক্রান্তি ও দুর্যোগকালীন সময়ে সমাজ সচেতনামূলক কর্মসূচি এবং দেশের পরিবেশ ও প্রাণ প্রকৃতি সুরক্ষায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২২ সাল থেকে বিভিন্ন সামাজিক ও সচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version