Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইরানের কুদস ফোর্সের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের
    Lead

    ইরানের কুদস ফোর্সের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJune 16, 2025No Comments2 Mins Read

    ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইসরায়েলি বিমান বাহিনী সোমবার তেহরানে ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির অধীনে থাকা কুদস ফোর্সের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছে।

    আইডিএফ পোস্টে লিখেছে, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে। এই সদর দপ্তর থেকেই মধ্যপ্রাচ্যে ইরানি শাসকদের বিভিন্ন শাখার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা করা হতো।”

    কুদস ফোর্স হচ্ছে আইআরজিসির একটি অভিজাত শাখা, যা বিদেশে সামরিক অভিযানে নিয়োজিত এবং লেবাননের হিজবুল্লাহসহ বিভিন্ন গোষ্ঠীর প্রতি সমর্থনের জন্য পরিচিত।

    তবে কুদস ফোর্সের সদরদপ্তরে হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি আইআরজিসি।

    এদিকে ইসরায়েলি হামলার জবাবে শনিবারও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছন প্রায় একশ।

    দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএম) জানিয়েছে, আহত ৮৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন নারীর মুখে গুরুতর জখম রয়েছে, পাঁচজনের অবস্থা মাঝারি এবং বাকি ৮১ জনের আঘাত তুলনামূলকভাবে হালকা।

    চার রাত ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় ইরানে বেসামরিক প্রাণহানির সংখ্যা বাড়ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত অন্তত ২৩০ জন নিহত হয়েছেন, যাদের প্রায় ৯০ শতাংশই বেসামরিক নাগরিক।

    এদিকে ইসরায়েলের টানা বিমান হামলার মধ্যে তেহরান যুদ্ধবিরতির কোনো আলোচনায় রাজি হয়নি।

    কাতার ও ওমানের মাধ্যমে দেওয়া বার্তায় তারা জানায়, ইসরায়েলের ‘প্রাথমিক আগ্রাসনের পূর্ণ জবাব’ না দেওয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না।

    ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, তাদের হামলায় শুধু সামরিক স্থাপনাই নয়, ইরানের পারমাণবিক অবকাঠামোতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। হামলায় একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

    রবিবার রাতে তেহরানে ৮০টিরও বেশি স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রাথমিক লক্ষ্য ছিল পারমাণবিক ও সামরিক স্থাপনা, কিন্তু পরে তা বিস্তৃত হয়ে জ্বালানি অবকাঠামো ও সরকারি ভবন পর্যন্ত ছড়িয়ে পড়ে।

    রাজধানী তেহরানে দুটি প্রধান জ্বালানি ডিপো ধ্বংস করা হয়, এবং খুজেস্তানের তেলসমৃদ্ধ শহর আহভাজেও হামলা চালানো হয়।

    এ ছাড়া, তেহরানের পুলিশ সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইসফাহানের একটি প্রতিরক্ষা-সম্পর্কিত স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version