Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টায় প্রবাসীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 
    বাংলাদেশ

    বারহাট্টায় প্রবাসীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 

    DDP DigitalBy DDP DigitalJune 23, 2025Updated:June 23, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় মালয়েশিয়া প্রবাসী যুবক দেশে ফিরে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছিল দুই সন্তানের জননীকে।অবশেষে গত ১৬ জুন দিবাগত রাতে অভিযুক্ত মালয়েশিয়া প্রবাসী ওই ভুক্তভোগীর ঘরে জোরপূর্বক ডুকে ধর্ষণ করে ।ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী হাসি (৩৩) আক্তার উপজেলার সাহতা ইউনিয়নের স্বল্প দশাল গ্রামের সুলতান মিয়ার দ্বিতীয় স্ত্রী।অভিযুক্ত মালয়েশিয়া প্রবাসী রাব্বি (২৫) একই এলাকার হেলাল মিয়ার  ছেলে। বিষয়টি নিয়ে গত ১৮ জুন বুধবার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নেত্রকোণায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারী। নারী ও শিশু মোকদ্দমা নং ২২২।

    অভিযোগ প্রসঙ্গে  জানা যায়, দীর্ঘ দিন পর রাব্বি  মালয়েশিয়া থেকে দেশে এসেছে। দেশে এসে ভুক্তভোগী নারীর ফোন নাম্বারে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত ১৬ জুন সোমবার  দিবাগত রাত ১১ ঘটিকায় সুযোগ বুঝে ঘরে ডুকে ওই নারী কে ধর্ষণ করে রাব্বি। এরপর ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় হাসি আক্তারের স্বামী সুলতান মিয়া রাব্বি কে হাতেনাতে ধরে ফেলে। পরে আশপাশের মানুষও বিষয়টি অবগত হয়।

    ধর্ষিতা ওই নারী বলেন, রাব্বি আমাকে দেশে আসার পর থেকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো ঘটনার দিন রাতে সে আমার ঘরে প্রবেশ করে আমাকে ছুরি দিয়ে মেরে ফেলবে বলে ভয় দেখিয়ে ধর্ষণ করেছে। আমি গরীব মানুষ, এখন আমার স্বামী বলছে আমাকে নিয়ে সংসার করবে না। ঘটনার দিন রাতে রাব্বির বাবা বলেছিলো তারা আমাকে ৪ লক্ষ টাকা দিবে। কিন্তু সকাল বেলায় তারা আর আমার খবর নেয় নি। আমি এর বিচার চাই।

    ধর্ষিতার স্বামী সুলতান মিয়া বলেন, আমার স্ত্রীর সঙ্গে ব্র্যাক অফিসে একটি মামলা চলছে। রাগে অভিমানে বেশ কিছুদিন আমি আমার স্ত্রীর কাছে যাই না। ঘটনার দিন রাতে আমি গিয়ে দেখি রাব্বি আমার স্ত্রীর ঘর থেকে বের হচ্ছে। আর আমার স্ত্রী বলছে কাজটা ভাল করিস নি রাব্বি। পরে আমি তাকে গিয়ে ধরে ফেলি। পরদিন আমার স্ত্রী তাদের ভয়ে আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে।

    রাব্বির বাবা হেলাল মিয়া বলেন, এটা সুলতানের ষড়যন্ত্র। ঘটনার পর দিন তার স্ত্রীকে নিয়ে সালিশ দরবার হওয়ার কথা। তার স্ত্রী কে ডিভোর্স দিতে তার ৮০ হাজার টাকার প্রয়োজন। এই টাকা হয়তো তার দেয়া সম্ভব নয় তাই সে নাটক সাজিয়েছে। রাব্বি কোথায় আছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না।

    উল্লেখ্য, অভিযুক্ত রাব্বির  বাবা হেলাল মিয়ার নামেও নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত নেত্রকোনায় ১৬ জুন ২০১৩ সালের একটি মামলা বিচারিক প্রক্রিয়ায় রয়েছে। যার মোকদ্দমা নং ৩৬৫।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version