Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সড়ক সংস্কার ও সনদ উত্তোলনে ভোগান্তি নিরসনে ইবি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি
    বাংলাদেশ

    সড়ক সংস্কার ও সনদ উত্তোলনে ভোগান্তি নিরসনে ইবি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

    ইবি প্রতিনিধিBy ইবি প্রতিনিধিJune 23, 2025No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক সংস্কার এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে বিভিন্ন কাজে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে পদক্ষেপ গ্রহণের দাবীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

    সোমবার (২৩ জুন) দুপুরে উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান পিকুল।

    শাখা ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহবায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা৷

    শাখা ছাত্রদলের দাবী গুলো হচ্ছে – অতিদ্রুত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার করার জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যোগাযোগ করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে ব্যবহৃত ফিটনেসবিহীন গাড়ি বাতিল করতে হবে।
    দ্বিতীয়ত, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সনদপত্র, নম্বরপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলনে শিক্ষার্থীরা বারবার হেনস্থার শিকার হচ্ছে বিধা দ্রুত সময়ের মধ্যে একাডেমিক শাখায় শিক্ষার্থীদের ভোগান্তিহীন সেবা নিশ্চিত করতে হবে। এছাড়াও একাডেমিক শাখায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভর্তি জটিলতা বা ভোগান্তি দূরীকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

    ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা ও যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার রয়েছে।শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বার্থে এই দাবি গুলো দেওয়া হয়েছে। আমাদের প্রশাসন দাবি গুলোর ব্যাপারে একমত হয়েছে, দাবি গুলো বাস্তবায়ন করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

    উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ছাত্রদলের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। দাবিগুলো নিঃসন্দেহে যৌক্তিক, আমরা দাবি গুলোর ব্যাপারে একমত। এর আগেও বিভিন্ন দাবিতে ছাত্রদল স্মারকলিপি দিয়েছে। আমরা ইতোমধ্যেই বেশ কিছু দাবির ব্যাপারে কাজ করছি, বাকি দাবি গুলোও বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version