Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ১৬১ আরোহী নিয়ে উড্ডয়নের পর ফিরে এলো বিমান
    Lead

    ১৬১ আরোহী নিয়ে উড্ডয়নের পর ফিরে এলো বিমান

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJune 27, 2025No Comments1 Min Read

    রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ উড্ডয়নের পরপরই পাখির আঘাতে পড়েছে। তবে অভিজ্ঞ পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে উড়োজাহাজটি নিরাপদে বিমানবন্দরে ফিরে আসে।

    শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা ৩৮ মিনিটে বিজি-৫৮৪ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। এতে ১৫৪ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন।

    শাহজালাল বিমানবন্দরের সূত্র জানায়, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই, যখন বিমানটি প্রায় ২ হাজার ৫০০ ফুট উচ্চতায় অবস্থান করছিল, তখন পাখির সঙ্গে সংঘর্ষ ঘটে। বিষয়টি বুঝতে পেরে ক্যাপ্টেন দ্রুত ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং সকাল ৮টা ৫৯ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার অপূর্ব দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, “উড়োজাহাজের পাখায় পাখির আঘাত লেগেছিল, তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সব যাত্রী ও ক্রু সুস্থ ও নিরাপদ রয়েছেন।”

    তিনি আরও জানান, যাত্রীদের যেন নির্ধারিত গন্তব্যে যেতে সমস্যা না হয়, সে জন্য তাঁদের বিকল্প একটি উড়োজাহাজে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

    ঘটনার পর বিমানের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বে-১৪ নম্বর এপ্রোনে উড়োজাহাজটি পার্ক করে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version